সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৬ পিএম
হাতিরঝিল প্রকল্পের মেয়াদ আসছে ৩০ জুন শেষ হয়ে গেলেও রাজধানীর দৃষ্টিনন্দন এ প্রকল্পের রক্ষণাবেক্ষণের ভার প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের হাতেই থাকছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউকের পক্ষ থেকে সম্প্রতি এ বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে। রাজউক কর্মকর্তারা বলছেন, হাতিরঝিলের রক্ষণাবেক্ষণ ‘সুষ্ঠুভাবে করার জন্যই’ সেনাবাহিনীর হাতে এ প্রকল্পের রক্ষণাবেক্ষণের ভার দেওয়া হচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন রাজউকের কর্মকর্তারা।
রাজউকের সদস্য (উন্নয়ন) মেজর অব. শামসুদ্দিন চৌধুরী গত বুধবার বলেন, হাতিরঝিল প্রকল্পটি সেনাবাহিনী ‘সুন্দরভাবে’ পরিচালনা করে এসেছে। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তারা থাকলে ভালো হবে এটা আমরা মনে করি। আমাদের সদ্য সাবেক চেয়ারম্যান মহোদয়ও এটা মনে করেছেন। এজন্য রাজউক থেকে মন্ত্রণালয়ে একটি কর্মপরিকল্পনা পাঠানো হয়েছে। তাতে কত জনবল লাগবে, কী করতে হবে, তাদের বেতন কাঠামো কি হবে এই জিনিসগুলো বলা হয়েছে।
গত ৬ মে বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকায় সমন্বিত উন্নয়ন শীর্ষক প্রকল্পের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও পরিচালন স্কিম প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রাজউকের প্রধান প্রকৌশলী এবং হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক এ এস এম রায়হানুল ফেরদৌস স্বাক্ষরিত সেই চিঠিতে বলা হয়, বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন প্রকল্পটি সরকারের জাতীয় গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বলা হয়েছে। এর মাধ্যমে প্রকল্প এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা এবং পয়োবর্জ্য পূর্ণ হাতিরঝিল ও বেগুনবাড়ি খালকে পুনরুদ্ধারের মাধ্যমে একটি স্টর্ম ওয়াটার বেসিন তৈরি করা হয়েছে।
একটি দৃষ্টিনন্দন জলাধার এবং সবুজের সমারোহ পরিপূর্ণ স্থান হওয়ায় হাতিরঝিল রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে বলে মন্তব্য করা হয়েছে চিঠিতে। সেখানে বলা হয়েছে, হাতিরঝিল প্রকল্পটি উন্মুক্ত স্থান হওয়ায় দেশি-বিদেশি পর্যটক ও সাধারণ মানুষের কাছে ‘গ্রহণযোগ্য বিনোদনকেন্দ্র’ হিসেবে পরিচিতি পেয়েছে। নগরবাসীর কাছে নান্দনিক এ প্রকল্পের গ্রহণযোগ্যতা ‘দীর্ঘমেয়াদী করার জন্য’ পুরো প্রকল্প রক্ষণাবেক্ষণের একটি পূর্ণাঙ্গ কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ ব্যবস্থা করা প্রয়োজন। এজন্য রাজউক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডকে এ প্রকল্প রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে বার্ষিক রক্ষণাবেক্ষণ এবং একটি পরিচালন স্কিম প্রস্তাব আকার পাঠিয়েছে রাজউক। রাজউকের প্রস্তাবে হাতিরঝিল প্রকল্পের জন্য বার্ষিক ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৭৫ লাখ ৮৬ হাজার টাকা। প্রকল্প থেকে বার্ষিক ৯ কোটি ৯৭ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা আয় হবে বলে রাজউকের প্রস্তাবে বলা হয়েছে। বাকি ১৭ কোটি ৭৮ লাখ ৩৫ হাজার ৫১৬ টাকা সরকারি কর্মসূচি ব্যয় হিসেবে সংগ্রহ করা জন্য প্রস্তাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে রাজউক।
রাজউকের প্রধান প্রকৌশলী এ এস এম রায়হানুল ফেরদৌস বলেন, বিষয়টি আমরা প্রস্তাব আকারে পাঠিয়েছি। এখনও মন্ত্রণালয় কোনো উত্তর দেয়নি। তবে এটা প্রসেসে রাখছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির মিটিং আছে। সেখানে এ বিষয়টি নিয়ে আলোচনা হবে। ২০০৭ সালে হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়। শুরুতে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৪৭৩ কোটি ৫৮ লাখ টাকা। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১০ সালের জুন মাসে। প্রথম দফা সংশোধনীতে এক বছর সময় বাড়ানো হয়। সেসময় ব্যয় বাড়ে ৮ কোটি টাকা।
দ্বিতীয় দফায় প্রকল্পের মেয়াদ আরো দেড় বছর বাড়ানো হয়। সে সময় প্রকল্প ব্যয় ৪৯০ কোটি টাকা বেড়ে হয় ১ হাজার ৯৭১ কোটি টাকা। তৃতীয় দফায় ব্যয় বাড়ে ২৬৫ কোটি টাকা, আর মেয়াদ বাড়ে ২০১৫ সালের জুন মাস পর্যন্ত। ২০১৫ সালে চতুর্থবারের মতো প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও ব্যয় বাড়ানো হয়নি। ২০১৭ সালে আরেকবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়, যা এ বছরের জুনে শেষ হওয়ার কথা। এ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয় ২ হাজার ২৩৬ কোটি টাকা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত