বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৯ এএম
বিশ্বকাপ আসতে খুব একটা দেরি নেই। ৩০ মে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। ইতোমধ্যে নিউজিল্যান্ড জানিয়ে দিয়েছেন তাদের চূড়ান্ত স্কোয়াড। ভারতও চূড়ান্ত করে ফেলেছে তাদের বিশ্বকাপ দল। ইংল্যান্ডের আসরে কারা খেলতে যাচ্ছেন, সেটা জানতে অপেক্ষা করতে হবে ১৫ এপ্রিল পর্যন্ত।
ওই দিনই ভারত ঘোষণা করবে তাদের বিশ্বকাপ স্কোয়াড। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র খবর, ১৫ এপ্রিল বিরাট কোহলির নেতৃত্বে ভারতের বিশ্বকাপ দল ঘোষণা করবে বিসিসিআই। গত রবিবার এক বৈঠকে বিশ্বকাপের দল চূড়ান্ত করতে কোহলি বসেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকদের সঙ্গে।
বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করার শেষ দিন ২৩ এপ্রিল। আইসিসির বেঁধে দেওয়ার এই সময়ের আগেই দল ঘোষণা করতে চায় ভারত। কারণ ২০১১ সালের পর আবারও দেশের মাটিতে শিরোপা আনার লক্ষ্যে খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত থাকার সময় দিতে চায় তারা।
গত ফেব্রুয়ারিতে নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ জানিয়েছিলেন, তারা ২০ জনের দল চ‚ড়ান্ত করে রেখেছেন, সেখান থেকেই বেছে নেওয়া হবে ‘সেরা ১৫’।
‘ক্রিকইনফো’কে দেওয়া সাক্ষাৎকারে প্রসাদ বলেছিলেন, ‘একটা জায়গার জন্য হয়তো শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাছাড়া বাকি জায়গাগুলোর ব্যাপারে আমরা পরিষ্কার।’ তিনিও এটাও নিশ্চিত করেছিলেন, আইপিএলের পারফরম্যান্স বিশ্বকাপ দল নির্বাচনে প্রভাব ফেলবে না।
অধিনায়ক কোহলিও জানিয়েছিলেন একই কথা। ভারতীয় ব্যাটসম্যানের বক্তব্য ছিল এমন, ‘আইপিএলে খেলোয়াড়রা কেমন করবে, তার ওপর কিছুই নির্ভর করবে না। যদিও দুই-একজন খেলোয়াড় আইপিএলে ভালো করতে না পারে, তাহলেও তারা বিশ্বকাপের চিত্র থেকে বাইরে চলে যাবে না।’ ক্রিকইনফো
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত