সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৭ পিএম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দণ্ডিত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম ফারুককে বরখাস্ত করার আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম ফারুককে দুর্নীতি দমন কমিশনের রমনা থানায় করা বিশেষ মামলায় দণ্ড প্রদান করা হয়।
গণকর্মচারী (সাজাপ্রাপ্তিতে বরখাস্ত) অধ্যাদেশ ১৯৮৫ এর ৩ সাজাপ্রাপ্তির কারণে বরখাস্ত (১) বিদ্যমান অন্য যে কোনো আইনে অথবা বিধি, প্রবিধি, উপ-আইন, দলিলপত্র বা চুক্তি বা চাকরির শর্তাবলীতে যা কিছুই থাকুক না কেন, কোনো কর্মচারী তফসিলে বর্ণিত ফৌজদারী অপরাধে সাজাপ্রাপ্ত হলে, রায় বা সাজার আদেশ ঘোষণার তারিখ হতে তাৎক্ষণিকভাবে চাকরি হতে বরখাস্ত হিসেবে গণ্য হবেন।
প্রধান বিচারপতির ২৮ মে’র এক আদেশে ওই সাজার তারিখ (৯ মে) থেকে আপনাকে (গোলাম ফারুক) অত্র কোর্টের চাকরি হতে বরখাস্ত করা হলো। গত ৯ মে ঢাকার বিশেষ জজ আদালত ৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান অবৈধ সম্পদ অর্জন মামলায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোর্ট কিপার শাখার এ প্রশাসনিক কর্মকর্তাকে দুই ধারায় তিন বছর করে ও তার স্ত্রীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। আসামি গোলাম ফারুককে কারাদণ্ডের পাশাপাশি ৯০ লাখ ৫১ হাজার ২৯৬ টাকা অর্থদণ্ড এবং তার স্ত্রী সৈয়দা মমতাজকেও ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। দু’জনেই পালাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, দুদক গোলাম ফারুককে সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দিলে তিনি তা দাখিল করেন। সম্পদ বিবরণী যাচাইকালে দুদক দেখে, গোলাম ফারুক তার নামসহ দুই স্ত্রীর নামে সর্বমোট ৩ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ৫০০ টাকার সম্পদের হিসাব দাখিল করেন। ১ কোটি ২৫ লাখ ৭০ হাজার টাকা ঋণ রয়েছে বলে দাখিল করা সম্পদ বিবরণীতে উল্লেখ করেন। গোলাম ফারুকের বিরুদ্ধে সর্বমোট ৭০ লাখ ৫১ হাজার ২৯৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সন্ধান পায় দুদক। তাকে সাহায্য করার অপরাধে ২০১২ সালের ১৪ জুন গোলাম ফারুকের স্ত্রী সৈয়দা মমতাজের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার। পরবর্তীতে তিনিই মামলাটি তদন্ত করে ২০১৩ সালে ২ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। ৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে রায় দেন আদালত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত