রাজধানীর বাস টার্মিনালগুলোতে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

bcv24 ডেস্ক    ০৯:৩২ এএম, ২০১৯-০৫-৩১    252

রাজধানীর বাস টার্মিনালগুলোতে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

এবারের ঈদযাত্রা নির্বিঘ্নে করতে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তাসহ সব ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করছে র‌্যাব, পুলিশ, ট্রাফিক পুলিশ ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভিজিলেন্স টিম। অন্যদিকে, শুক্রবার থেকে সরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হওয়ার রাজধানীর বাস টার্মিনালগুলোতে বাড়ে ঘরমুখো মানুষের চাপ। গতকাল বৃহস্পতিবার গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্রই দেখা যায়। ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় গাবতলী বাস টার্মিনালের প্রবেশমুখেই বসানো হয়েছে পুলিশের ওয়াচ টাওয়ার, র‌্যাবের অস্থায়ী ক্যাম্প, বিআরটিএ’র ভিজিলেন্স টিম ক্যাম্প। টার্মিনালের মূলফটকের উল্টো পাশে তৈরি করা হয়েছে ট্রাফিক কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার। 

এ ছাড়া গাবতলী গরুর হাট (পর্বত) মোড়ে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার ও চেকপোস্ট। ডিএমপি ট্রাফিক পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, ঈদে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামতে না পারে বিষয়টি নিশ্চিত করতেই চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া ঘরমুখো মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে পুলিশের ওয়াচ টাওয়ার, র‌্যাবের অস্থায়ী ক্যাম্প, বিআরটিএ’র ভিজিলেন্স টিম। দারুসসালাম থানার এসআই মোহাম্মদ সিদ্দিক বলেন, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বিঘ্নে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। এ ছাড়া এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের অভিযোগও আসেনি। 

তিনি আরও বলেন, থানার পক্ষ থেকে টার্মিনাল এলাকায় তিনটি ওয়াচ টাওয়ার ও অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। যেকোনো সময় যাত্রীরা আমাদের কাছে অভিযোগ ও তাদের সমস্যার কথা জানাতে পারবেন। বিআরটিএয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. ফারহানুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবারই কাজ শুরু করছে বিআরটি’র ভিজিলেন্স টিম। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অনিয়ম বা বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিআরটি'র ভিজিলেন্স টিম ৪ মে রাত ১২টা পর্যন্ত দায়িত্ব পালন করবে বলেও জানান ফারহানুল ইসলাম। 

গাবতলী হানিফ কাউন্টারের ম্যানেজার সবুজ বলেন, শুক্রবার থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় গতকাল বৃহস্পতিবার থেকেই টিকিট বিক্রি বেড়েছে। উত্তর ও দক্ষিণাঞ্চলের টিকিট বিক্রি বেড়েছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত