সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫ পিএম
রাজধানীতে বাসের ধাক্কায় এবং গাছ থেকে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে; পাশাপাশি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েয়ে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মথ্যে রাজধানীর পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
এরমধ্যে রাজধানীর আজিমপুর অফিসার্স কোয়াটারের ভেতরে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় (১০) এক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লালবাগ থানার এসআই আসিফ মাহমুদ জানান, বিকেলে অফিসার্স কোয়াটারের ভেতরে একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু: রাজধানীর ফার্মগেট এলাকায় বাসের ধাক্কায় তানজিলা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জানা গেছে, তানজিলা এবার এসএসসি পাস করেছে। সে পরিবারের সঙ্গে রাজধানীর নাখালপাড়া এলাকায় থাকতো। গতকাল বৃহস্পতিবার ফার্মগেট বাবুল টাওয়ারের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বাবুল টাওয়ারের সামনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই বাসটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর পেয়ে থানায় এসেছেন।
গাছ থেকে পড়ে ছাত্রের মৃত্যু : এদিকে, রাজধানীর তেজগাঁওয়ে গাছ থেকে পড়ে আকাশ বিশ্বাস (২১) নামে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আকাশ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের আর এ সি বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন। তিনি কলেজের লতিফ হলে থাকতেন।
নিহতের সহপাঠী সোহাগ জানান, দুপুরে হলের পাশে জাম পাড়তে গাছে উঠেন আকাশ। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে শমরিতা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত