মৌলভীবাজারে ব্যবসায়ীদের হাতে ভোক্তা অধিকারের পরিচালক লাঞ্ছিত

bcv24 ডেস্ক    ০৯:৪৭ এএম, ২০১৯-০৫-৩১    213

মৌলভীবাজারে ব্যবসায়ীদের হাতে ভোক্তা অধিকারের পরিচালক লাঞ্ছিত

মৌলভীবাজার শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নিয়মিত অভিযানের সময় জরিমানা আদায় করতে গিয়ে ব্যবসায়ীদের হাতে লাঞ্ছিত হয়েছেন অধিদফকরের জেলা সহকারী পরিচলক আল-আমিন। 

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরেরে এম সাইফুর রহমান রোড এলাকার বিলাশ ডিপার্টমেন্টাল স্টোরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন ঈদকে সামনে রেখে ভেজাল পণ্য, পণ্যের দাম ও মান যাচাই করতে অভিযানে বের হন। এতে তিনি খাদ্য তৈরির কারখানা পরিচ্ছন্ন না থাকায় রাজমহলকে ৩০ হাজার টাকা ও ৭০০ টাকার দেশি প্যান্ট দুই হাজার ৪০০ টাকা বিক্রির দায়ে সেন্ট্রাল রোড এলাকার একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। 

একপর্যায়ে তিনি এমিবিআলটিমেট শপে পণ্যের অতিরিক্ত দাম রাখা, বিদেশি পণ্যের নামে ভেজাল পণ্য বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় সেখানে মৌলভীবাজার বিজনেস ফোরামের নেতাদের উপস্থিতিতে আশপাশের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে সেখান থেকে বের হয়ে পাশের সুপার শপ ‘বিলাশ ডিপার্টমেন্টাল স্টোরে’ অভিযান পরিচালনা করে একই কারণে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি। এ সময় ওই প্রতিষ্ঠানের মালিক সোহাদ আহমদ জরিমানা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে ভোক্তার সহকারী পরিচালক আল-আমিনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তিনি। 

একপর্যায়ে প্রতিষ্ঠানের কর্মচারীরা দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালান। ব্যবসায়ীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পাশের একটি দোকানে নিয়ে জিম্মি করে রাখেন। পরে বিলাশ ডিপার্টমেন্টাল স্টোরেসহ আশপাশের দোকানের মালিক-কর্মচারিরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে ঘিরে উত্তেজনা ছড়ান। পরে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুরিশ সুপার রাশেদুল ইসলাম ঘটনাস্থেলে গিয়ে তাকে উদ্ধার করে আনেন। 

এ ব্যাপারে ভোক্তার সহকারী পরিচালক আল-আমিন বলেন, ওই প্রতিষ্ঠানের পণ্যের মূল দামের ওপর টেম্পারিং করে অতিরিক্ত দাম রাখছে। বিদেশি পণ্যের নামে ভেজাল পণ্য দিয়ে ক্রেতাদের ঠকাচ্ছে এমন প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু তিনি জরিমানা দিতে না করে আমার ওপর কর্মচারী লেলিয় দেন। অভিযোগের ব্যাপারে বিলাশ ডিপার্টমেন্টাল স্টোরের মালিক সুমন আহমদ বলেন, সারাবছর ভোক্তা অধিকারের কর্মকর্তারা ঘরে বসে থাকেন। আর রমজান ও ঈদে যখন আমাদের ব্যবসা জমে ওঠে তখন তারা এসে অভিযানের নামে হয়রানি করেন। এ নিয়ে ব্যবসায়ীরা তার প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। 

এদিকে এ ঘটনার সময় ব্যবসায়ীদের সংগঠন মৌলভীবাজার বিজনেস ফোরামের নেতারা ঘটনাস্থলে উপস্থিতি থেকে এ ঘটনার ইন্দন দেওয়ার অভিযোগ পান। তবে বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন তা অস্বীকার করে বলেন, অভিযানের নামে ব্যবসায়ীদের হয়রানি করে আসছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফরের পরিচালক। গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ীরা তার ওপরে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় আমরা তাকে নিরাপদে সরিয়ে নেই। কোনো হামলার ঘটনা ঘটেনি। মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে একটি জুয়েলারি দোকানে জিম্মি অবস্থা থেকে ভোক্তার সহকারী পরিচালক আল-আমিনকে উদ্ধার করি। এখন সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত