শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:১০ এএম
বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার কার্ল ল্যাগারফেল্ডের মৃত্যুতে থেমে যায়নি সংবাদমাধ্যমে তাকে নিয়ে আলোচনা। এখন আলোচনায় আছে তার বিড়াল শপেট। বার্মিজ এই বিড়ালকে কমপক্ষে ৩০ লাখ ইউরো (৩৪ লাখ মার্কিন ডলার) দান করে গেছেন কার্ল ল্যাগারফেল্ড। এই পরিমাণ অর্থের মালিক হয়ে বিশ্বের শীর্ষ ধনী পোষা প্রাণীগুলোর তালিকায় জায়গা করে নিতে যাচ্ছে শপেট।
৮৫ বছর বয়সে মারা যান জার্মানির নাগরিক ল্যাগারফেল্ড। তিনি ফ্রান্সের প্যারিসে বসবাস করতেন। জার্মানির এই ফ্যাশন ডিজাইনার ফ্রান্সের ‘ফ্রান্স ফ্যাশন হাউজ শ্যানেল’ পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। সেরা কাজের কারণে লেজারফ্যাল্ড একজন সৃজনশীল ব্যাক্তি হিসেবে পরিচিত ছিলেন। ১৯৮৩ সাল থেকে মৃত্যু পর্যন্ত তিনি একই পদে বহাল ছিলেন।
২০ কোটি ডলারের সম্পদ রেখে গেছেন তিনি। এর একাংশের মালিক হতে চলেছে শপেট। একবার তিনি বলেছিলেন, শপেট যদি তার আগে মারা যায়, তাহলে বিড়ালটির দেহভস্ম সংরক্ষণ করে রাখা হবে। এরপর ল্যাগারফেল্ডের মৃত্যুর পর তার ও তার মায়ের দেহভস্মের সঙ্গে শপেটের ভস্ম ছড়িয়ে দেওয়া হবে। মৃত্যুর অনেক আগে ল্যাগারফেল্ড বলেছিলেন, শপেটের জীবনযাত্রায় যেন কখনোই কোনো ব্যাঘাত না ঘটে, সে ব্যবস্থা তিনি করে যাবেন। বিড়ালটির সব সময় দুজন ব্যক্তিগত দেহরক্ষী থাকবে। থাকবে দুজন কাজের লোকও। এছাড়া তার জন্য চার বেলা খাবার ও উন্নত জীবন ব্যবস্থার কথাও জানিয়েছেন তিনি।
আট বছর বয়সী শপেটকে ২০১১ সালে এক বন্ধুর কাছ থেকে নিয়ে আসেন ল্যাগারফেল্ড। এরপর থেকে বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত হয়ে ওঠে শপেট। টেবিলে বসে রুপার থালায় খাওয়া, নরম বিছানায় ঘুমানো বিড়ালটির প্রতিদিনের অভ্যাস। এটির ওপর ‘শপেট: দ্য প্রাইভেট লাইফ অব আ হাই-ফ্লাইং ফ্যাশন ক্যাট’ শিরোনামে বইও রচিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিড়ালটির অনুসারীর সংখ্যা ১ লাখ ৭০ হাজারের বেশি। এর প্রিয় খাবারের তালিকায় রয়েছে কাঁকড়া, রান্না করা স্যামন মাছ আর সামুদ্রিক মাছের ডিম।
ভারতের নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে বাতিল ট্রেনের কোচকে সাজিয়ে বানানো হয়েছে রেস্তোরাঁ। দেশটির উত... বিস্তারিত
মহাকাশে এরই মধ্যে সবচেয়ে সুন্দর ও বিস্ময়কর কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছে বিশ্বের সর্ববৃহৎ ও সবচ... বিস্তারিত
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা বৃদ্ধি পাওয়ায় ভারতের আকাশপথে ভ্রমণে ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে। এব... বিস্তারিত
যুক্তরাষ্ট্রের ম্যানহাটন শহরের চেয়ে তিনগুণ, বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদের সন্ধান পেয়েছে গবেষকরা। অ... বিস্তারিত
তীব্র দাবদাহের পর বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে। এতে দিল্লির তাপমাত... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত