সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৭ পিএম
নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
তিনি বলেছেন, নুসরাত হত্যাকাণ্ডে জড়িত কোনো অপরাধী যেন ছাড়া না পায় সে বিষয়ে প্রসিকিউশনকে বলে দেওয়া হয়েছে। সম্প্রতি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংবর্ধনা অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। মন্ত্রীর সম্মানে অস্ট্রিয়া আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবসময় সবরকম সহযোগিতা করবে। প্রবাসীদের নিজ দেশের মর্যাদা সমুন্নত রেখে কাজ করার আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, বিদেশে নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে মেধা, শ্রম ও আন্তরিকতার সমন্বয়ে ভালোভাবে কাজ করতে হবে। যেন বিদেশে বাঙালিদের কাজের সুনাম ছড়িয়ে পড়ে। বিদেশিরা তাদের প্রয়োজনে যেন বাঙালিদের গুরুত্ব অনুভব করে। আনিসুল হক বলেন, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করে দেশ-বিদেশে কাজে লাগাতে চায়। এজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের দেখিয়েছেন, তা বাস্তবায়ন করতে প্রবাসীদের সহযোগিতা অপরিহার্য। তাই আপনারা বিদেশ থেকেও বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাবেন। আপনারা বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাবেন। বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করবেন। আর সরকারের পাশাপাশি আপনারাও বিদেশে নতুন নতুন কর্মক্ষেত্র খুঁজে বের করবেন। প্রয়োজনে আমাদের দূতাবাসের সহযোগিতা নেবেন।
প্রবাসীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বিদেশে আসার ব্যাপারে কেউ যোগাযোগ করলে আপনারা বৈধ উপায়ে আসার পরামর্শ দেবেন। জীবনের ঝুঁকি নিয়ে কেউ যেন সমুদ্রপথে বিদেশে না আসে সে ব্যাপারে পরামর্শ দেবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত