এবার দুই ডজন নাটকে তিশা

bcv24 ডেস্ক    ০৮:০৩ পিএম, ২০১৯-০৫-৩১    951


এবার দুই ডজন নাটকে তিশা

ঈদে এবার দুই ডজন নাটকে নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিন তিশা। ফলে রমজানের অনেক আগ থেকেই এসব নাটক নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন তিনি। চাঁদ রাত পর্যন্ত এই অভিনেত্রী ঈদের নাটকের সিডিউল দিয়ে রেখেছেন বলে জানান। এদিকে ঈদের বাকি আর বেশি দিন নেই। ফলে মধ্য রাত পর্যন্ত তাকে শুটিং করতে হচ্ছে। 

তিশা বলেন, গেল ২৩শে মে আমার জন্মদিন ছিল। ব্যস্ততার কারণে এই দিনটিও ভালো মতো উদযাপন করতে পারিনি। দর্শকের কথা ভেবেই এবং আগে থেকে অনেক নাটকে সিডিউল দেয়ার কারণে শুটিং শেষ করতে হচ্ছে।

দর্শক আমাকে বেশ কিছু বৈচিত্র্যময় চরিত্রে পাবে এবারের ঈদে। এরইমধ্যে যে নাটকগুলোর শুটিং শেষ করেছি তার বেশিরভাগের গল্পতে নতুনত্ব আছে। আসছে ঈদে তিশার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘ক্রেজি লাভার, ‘ব্রেকআপ’, ‘ফ্রেন্ডস ভার্সেস টিচার’, ‘ফিরে আসি বারবার’, ‘দেখা হবে আবারও’, ‘মাকে দেওয়া কথাটা’ ও ‘কটনবার’। এদিকে তানজিন তিশা এবারের ঈদে ডাবল সেঞ্চুরি করছেন ক্যারিয়ারে। ঈদে তার অভিনীত নাটকগুলোসহ তার নাটকের সংখ্যা দু’শত ছাড়িয়ে যাবে বলে জানান তিনি। 

তিশার ভাষ্য, আসছে ঈদেই আশা করছি আমার অভিনীত নাটকের ডাবল সেঞ্চুরি পূর্ণ হবে। আমার নাটকের ক্যারিয়ার বেশি দিনের নয়। এরমধ্যে বেশকিছু ভালো নাটকে অভিনয় করার সুযোগ হয়েছে। হয়তো সেই কারণেই দর্শক আমাকে ভালোবাসেন। আমিও ক্যারিয়ার নিয়ে আগের চেয়ে বেশি মনোযোগী। এখন দর্শকের মনে দাগ কাটবে এমন চরিত্রে কাজ করার চেষ্টা করি। টিভি নাটকের বাইরে তিশা বেশ কয়েক বার চলচ্চিত্রে অভিনয় করছেন বলে সংবাদ প্রকাশ হয়। এই সময়ে চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে কী ভাবছেন? তিশা বলেন, একটা সময় চলচ্চিত্রের প্রতি বেশ আগ্রহ ছিল। এখন সেটি নেই বলা যায়। আমি এখন টিভি নাটকেই মনোযোগী। চলচ্চিত্র নিয়ে কিছু ভাবছি না। 



রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত