ক্যাটরিনা যেতে চান মালাইকা-অর্জুনের বিয়েতে

bcv24 ডেস্ক    ০৮:১২ পিএম, ২০১৯-০৫-৩১    617


ক্যাটরিনা যেতে চান মালাইকা-অর্জুনের বিয়েতে

মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেমকাহিনী সিনেপাড়ায় নতুন নয়। অনেক দিন ধরেই তাঁরা খবরের শিরোনাম হচ্ছেন। প্রায়ই তাঁরা বিভিন্ন পার্টিতে ক্যামেরাবন্দি হন। এপ্রিলেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এর আগে পত্র পত্রিকায় এমন প্রতিবেদনের পর আলোচনার কেন্দ্রে উঠে আসেন এ যুগল। তবে সেই গুঞ্জন সত্যি হয়নি।

দীর্ঘদিন লুকোছাপা করার পর দুদিন আগে মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন অর্জুন কাপুর। ‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাতে হাত ধরে গিয়েছিলেন অর্জুন-মালাইকা। সেখানে আলোকচিত্রীদের সামনে সহাস্যে পোজ দিয়ে অর্জুন বলেন, ‘আমরা খারাপ কিছু করছি না। লুকাচ্ছিও না।’ শোনা যাচ্ছে, বোনের বিয়ের পর নিজে গাঁটছড়া বাঁধবেন অর্জুন।

এবার বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বললেন, মালাইকা-অর্জুনের বিয়েতে হাজির হতে চান। ক্যাটরিনা বলেন, অর্জুন কাপুর তাঁর ‘রাখি’ ভাই।

সম্প্রতি চ্যাট শো ‘বিএফএফস উইথ ভোগ’-এর তৃতীয় মৌসুমে অতিথি হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। সেখানেই ওই কথা বলেন ক্যাটরিনা। শিগগিরই ভারতের টিভি চ্যানেল কালারস ইনফিনিটিতে ওই পর্ব সম্প্রচারিত হবে।

ওই শোর জনপ্রিয় পর্ব ‘সে ইট অর স্ট্রিপ ইট’-এ ক্যাটরিনাকে সঞ্চালক নেহা ধুপিয়া প্রশ্ন করেন, ‘যদি রণবীর-আলিয়া ও অর্জুন-মালাইকা একই দিনে একই সময়ে বিয়ে করেন, তবে কার বিয়েতে হাজির হবেন?’

ক্যাটরিনা বলেন, যদি একটা বেছে নিতে হয়, তবে অর্জুনের বিয়েতে যাব। কারণ অর্জুন আমার রাখি ভাই। ‘শিলা কি জওয়ানি’ মুক্তির দিন আমি ওর হাতে রাখি বেঁধে দিয়েছিলাম। সে অবশ্য আমাকে পছন্দ করে না। 

আমি ওকে বললাম, ‘অর্জুন, তুমি কি আমার রাখি ভাই হতে চাও?’ ও বলল, ‘না!’ আমি বললাম, ‘তুমি আমার রাখি ভাই হতে চলেছ।

২০১৭ সালে মালাইকা অরোরা ও সালমান খানের ভাই আরবাজ খান ১৮ বছরের দীর্ঘ সংসারজীবনের ইতি টানেন। এরইমধ্যে সাবেক এ যুগল নতুন জীবন শুরু করেছেন। আরবাজ খান খুঁজে পেয়েছেন ভালোবাসার মানুষ জর্জিয়া আন্দ্রিয়ানিকে আর মালাইকাও অর্জুন কাপুরের সঙ্গে বি-টাউনে এঁকেছেন লালগালিচা। ১৯৯৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন মালাইকা ও আরবাজ। তাঁদের সংসারে রয়েছে ১৬ বছরের ছেলে আরহান।

আরবাজের সঙ্গে বিচ্ছেদের পরই ৩৩ বছরের অর্জুনকে প্রকাশ্যে আনেন ৪৫ বছরের মালাইকা। প্রায়ই তাঁদের লাঞ্চ ও ডিনার ডেটে দেখা যায়। এরপরই তাঁদের বিয়ের গুঞ্জন শুরু হয়।

ক্যাটরিনা কাইফকে আগামীতে সালমান খানের বিপরীতে ‘ভারত’ সিনেমায় জুটি বাঁধতে দেখা যাবে। এবারের ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে আলি আব্বাস জাফর পরিচালিত এ ছবি। ৫ জুন পর্দায় উঠবে। 



রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত