অন্যরকম অনুভূতি হয় দেশের জার্সি পরে মাঠে গেলে

bcv24 ডেস্ক    ০৮:২১ পিএম, ২০১৯-০৫-৩১    308


অন্যরকম অনুভূতি হয় দেশের জার্সি পরে মাঠে গেলে

সুদূর ইংল্যান্ড, ভিনদেশী কন্ডিশনে এই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। কিন্তু সেখানেও তারা পেতে পারে দেশের আবহ। তাদের স্বাগত জানাতে প্রস্তুত হাজার হাজার দর্শক। দেশের জার্সি পরে মাঠে গিয়ে মাশরাফিদের সমর্থন দিতে তৈরি তারা। লন্ডনের রাস্তায় রাস্তায় বাংলাদেশের জার্সির বেচাকেনা দেখে তেমনই মনে হচ্ছে।

দীর্ঘদিন ধরে মাশরাফিদের খেলা দেখার অপেক্ষায় দিন গুনছেন ইংল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা। তাদের অপেক্ষার পালা শেষ হতে আর মাত্র দুইদিন বাকি। রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। সেই মিশনে নিজেদের বিলিয়ে দিতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশি সমর্থকরা। এই প্রেক্ষিতে বাংলাদেশি এই প্রবাসীদের দোড়গোড়ায় জার্সি পৌঁছে দিতে কেউ কেউ রাস্তায় জার্সি বিক্রির উদ্যোগ নিয়েছেন।

১৫ পাউন্ডে জার্সি কিনতে পারছেন প্রবাসী বাংলাদেশিরা। লন্ডনের হোয়াইট চ্যাপেলে অনেক বাংলাদেশির বসবাস। ইস্ট লন্ডন মসজিদ এলাকায় বৃহস্পতিবার রাতে প্রবাসী এক বাংলাদেশিকে জার্সি বেচতে দেখা গেছে। ছাতার চারদিকে জার্সি টাঙিয়ে বিক্রি করছেন মোস্তাকিম হাসান।  

প্রায় ৪০০ জার্সি বাংলাদেশ থেকে এনেছেন তিনি। এরইমধ্যে অনেক জার্সি বিক্রি হয়ে গেছে বলে জানালেন মোস্তাকিম, ‘সবাইতো বাংলাদেশকে সমর্থন জানাতে মাঠে যাবে। আমি নিজেও যাবো। দেশের জার্সি পরে মাঠে গেলে মনে অন্যরকম অনুভূতি কাজ করে। দেশের সমর্থনে সবাই জার্সি পরে মাঠে যাবে বলেই জার্সির ব্যাপারে সবার আগ্রহ বেশি।’

কেবল লন্ডনের রাস্তায় রাস্তায় জার্সি বিক্রয় হচ্ছে তা নয়। লন্ডনের বিভিন্ন বিপণি বিতানেও লাল-সবুজের জার্সি বিক্রয় হচ্ছে। দেশে হোক আর প্রবাসে, বাংলাদেশি সমর্থকদের হৃদয়ে ক্রিকেট মিশে আছে। নিজ দেশকে সমর্থন জানাতে কেবল লন্ডনেই নয়, আশপাশের শহরে বসবাস করা বাংলাদেশিরাও প্রস্তুতি নিচ্ছেন এখানে এসে মাশরাফিদের সমর্থন জানানোর। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লন্ডনের ওভালে গ্যালারিতে মাশরাফিদের সমর্থক ছিল চোখে পড়ার মতো। এবারও তেমনটাই দেখার আশা।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত