রবিবার, ২ আগস্ট ২০২৬ ০১:৫৩ এএম
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানেই হেরেছে দক্ষিণ আফ্রিকা। তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ধারণা বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই স্বরূপে ফিরবে প্রোটিয়ারা।
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার হারটা লজ্জারই। ওভালে ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেটের সামনে উড়ে গেছে প্রোটিয়ারা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই ইংল্যান্ডের কাছে হেরেছে তারা। ফ্যাফ ডু প্লেসির দলের পেস বোলিংকে সেরা বলা যেতেই পারে।
কিন্তু ইংলিশ ব্যাটসম্যানরা যেভাবে তাদের খেলেছেন, যেভাবে নাকাল করেছেন তাতে করে তাদের আত্মবিশ্বাস তলানিতে যেতেই পারে। হারটার মানসিক পীড়াও তো কম নয়। বাংলাদেশের প্রথম ম্যাচ এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই। বাংলাদেশের সমর্থকেরা প্রোটিয়াদের এই অবস্থায় যদি স্বস্তি বোধ করেন, তাহলে তাদের কিছুটা আশাহতই করছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি মনে করেন বাংলাদেশের বিপক্ষেই স্বরূপে ফিরবে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারের বাজে স্মৃতি ভুলে যেতেই বলছেন সৌরভ, ‘প্রথম ম্যাচে ফল দক্ষিণ আফ্রিকার পক্ষে যায়নি। তবুও তাঁদের অবশ্যই পরবর্তী ম্যাচে স্বরূপে ফিরবে। বড় পরাজয়ের ব্যথা ভুলে তাঁদের সামনে এগিয়ে যাবে। বিশ্বকাপ জেতাটা মুখ্য নয়, জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামাটাই মূল বিষয়।’
দক্ষিণ আফ্রিকা বরাবরের মতো এবারও শক্তিশালী দল নিয়েই বিশ্বকাপ মিশনে এসেছে। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহিরকে নিয়ে গড়া বোলিং আক্রমণ তাদের। দক্ষিণ আফ্রিকার বিশ্বমানের ব্যাটিং লাইনআপের নামগুলোও বেশ পরিচিত সবার। ফাফ ডু প্লেসি, হাশিম আমলা, এইডেন মার্করামরা নিজেদের দিনে প্রতিপক্ষের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন। দক্ষিণ আফ্রিকাকে নিজেদের এই শক্তির ব্যাপারটিই মনে করিয়ে দিয়েছেন সৌরভ, ‘পরের ম্যাচে নিজেদের গুছিয়ে মাঠে নামতে হবে। নিজেদের সবকিছু দিয়ে লড়তে হবে। দক্ষিণ আফ্রিকা দলে প্রতিভার কোনো কমতি নেই। রাবাদা, এনগিডি দুর্দান্ত বোলার। ইমরান তাহির তো এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার।’
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত