রবিবার, ২ আগস্ট ২০২৬ ০১:৫২ এএম
হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় খেলা নিয়ে শঙ্কা থাকার পরও উরুগুয়ের চূড়ান্ত দেল জায়গা পেলেন লুই সুয়ারেস। বার্সেলোনা স্ট্রাইকারকে রেখে কোপা আমেরিকার ২৩ জনের দল ঘোষণা করেছে উরুগুয়ে।
অস্ত্রোপচার করানোয় গত সপ্তাহে কোপা দেল রে ফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারেননি সুয়ারেস। দর্শক হয়ে দেখতে হয়েছে বার্সার হার। তবে তার দ্রুত সুস্থতা প্রত্যাশা করে কোপা আমেরিকার দল সাজিয়েছে উরুগুয়ে। ইনজুরিতে এই মৌসুমের বেশির ভাগ সময় মাঠের বাইরে কাটানো এদিনসন কাভানিও আছেন দলে।
চোটের আগে সুয়ারেস লা লিগায় ছিলেন দুর্দান্ত। ২১ গোল করে যৌথভাবে লিগের শীর্ষ গোলদাতা ছিলেন তিনি। গড়ে ১৩৫ মিনিটে একটি করে গোল তার। আর কাভানিও ছিলেন দারুণ। লিগ ওয়ানে প্রতি ৯৩ মিনিটে ছিল তার গোল, ১৮ গোল করে তৃতীয় শীর্ষ গোলদাতা পিএসজি স্ট্রাইকার।
রক্ষণে আছেন অভিজ্ঞ ডিয়েগো গোদিন ও হোসে হিমেনেস। মাঝমাঠে সামলানোর দায়িত্বে এগিয়ে থাকবেন আর্সেনালের লুকাস তোরেইরা, ইন্টারের মাতিয়াস ভেসিনো এবং জুভেন্টাসের মার্তিন ক্যাসেরাস ও রোদ্রিগো বেন্তানকুর।
আগামী ১৬ জুন ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ে খেলবে ইকুয়েডরকে। ২০১১ সালের চ্যাম্পিয়নদের গ্রুপে আরও আছে গতবারের শিরোপা জয়ী চিলি ও জাপান।
উরুগুয়ে দল : মার্তিন ক্যাম্পানা, ফের্নান্দো মুসলেরা, মার্তিন সিলভা, মার্তিন ক্যাসেরাস, সেবাস্তিয়ান কোটস, হোসে হিমেনেস, ডিয়েগো গোদিন, মার্সেলো সারাচ্চি, জর্জিয়ান দে আরাসকায়েতা, রোদ্রিগো বেনতানকুর, জিওভানি গনসালেস, ডিয়েগো ল্যাক্সাল্ট, নিকোলাস লোদেইরো, নাহিতান নান্দেস, গ্যাস্তন পেরেইরো, লুকাস তোরেইরা, ফেদেরিকো ভালভারদে, মাতিয়াস ভেসিনো, এদিনসন কাভানি, ম্যাক্সি গোমেস, জোনাথান রোদ্রিগেস, ক্রিস্তিয়ান স্তুয়ানি ও লুই সুয়ারেস।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত