রবিবার, ২ আগস্ট ২০২৬ ০১:৪৮ এএম
৬ বছর পূর্বে ২০১৩ সালে সবশেষ মাঠে গড়িয়েছিলো মেয়েদের ফুটবল লিগ। নানা অজুহাতে এরপর আর লিগ আয়োজনে আগ্রহ দেখায়নি বাফুফে। দীর্ঘ বিরতির পর মেয়েদের নিয়ে ফুটবল লিগ হতে যাচ্ছে এ বছর। আগামি অক্টোবরের শেষ দিকে ৬ থেকে ৮ টি দল নিয়ে এই লিগ আয়োজন করবে বাফুফে।
গত বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
লিগ আয়োজনের জন্য অধিভুক্ত সংস্থা ও ক্লাবকে আমন্ত্রণ জানাবে বাফুফে। যারা আগ্রহী তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে খেলতে সুযোগ করে দেওয়া হবে।
তবে এজন্য আগ্রহী ক্লাব বা সংস্থাকে বাফুফের দেওয়া কিছু শর্ত পূরণ করতে হবে আগে। যার অংশ হিসেবে প্রতিটি দলে থাকতে হবে ‘সি’ লাইসেন্সধারী কোচ। মাঠের সুবিধা ও ক্লাব সচিবালয় থাকাও বাধ্যতামূলক করা হয়েছে এবার। এ ছাড়া ক্লাবে সাধারণ সম্পাদক, কো-অর্ডিনেটর কিংবা মিডিয়া কর্মকর্তা থাকতে হবে। ক্লাবগুলোর আর্থিক অবস্থানও জানাতে হবে বাফুফেকে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ পুনরায় মেয়েদের ফুটবল লিগ চালুর বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। এমন শর্ত আরোপের কারণও জানান তিনি, ‘মেয়েদের ফুটবল নিয়ে অনেকের আগ্রহ আছে। যে কারণে আমরা কিছু শর্ত দিয়ে রেখেছি। যারা শর্ত পূরণ করতে পারবে তারা খেলতে পারবে। ভবিষ্যতে যেন অংশগ্রহণকারী দলগুলো ঝড়ে না যায়, সেজন্যই ক্লাব বা সংস্থাগুলোর কাঠামো শক্তিশালী থাকা প্রয়োজন।’
এই লিগে বিজেএমসি ও বাংলাদেশ আনসারের খেলা প্রায় নিশ্চিত। বাকি দলগুলো আগামি এক মাসের মধ্যে নির্ধারণ করবে বাফুফে।
মাঝে বন্ধ থাকার পর নতুন করে লিগ শুরু করতে পেরে বাফুফে কর্মকর্তা কিরণও খুব উচ্ছ্বসিত, ‘আগে খেলোয়াড়ের অভাবে লিগ করা কঠিন ছিল। এখন আমাদের হাতে প্রচুর খেলোয়াড়। এই লিগে সারাদেশের বয়সভিত্তিক খেলোয়াড়রাও খেলতে পারবে। আশা করছি অংশগ্রহণকারী দলগুলো ঠিকমতো খেলোয়াড় নিতে পারবে।’
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত