বেসামাল প্রিয়াঙ্কাকে সামলে নিলেন স্বামী

bcv24 ডেস্ক    ১১:০১ পিএম, ২০১৯-০৪-০৯    601


বেসামাল প্রিয়াঙ্কাকে সামলে নিলেন স্বামী

দিন কয়েক আগেই প্রিয়াঙ্কা-নিক দম্পতির বিচ্ছেদের খবরে সরগরম হয়েছিল বলিউড থেকে হলিউড। কিন্তু তারা যে দিব্যি আছেন, নিন্দুকদের মুখে জবাব ছুঁড়তে দুজনের ভাইরাল হওয়া একটি ভিডিও এবার অস্ত্র হয়ে কাজ করলো। সিঁড়ি থেকে একসঙ্গে হাত ধরে নামছিলেন নিক-প্রিয়াঙ্কা। এমন সময়ে স্ত্রীর পা পিছলে পড়ার জোগাড়। সামলে নিলেন স্বামী। তবে, এই ভিডিওর সঙ্গে সঙ্গে যেই বিষয়টি প্রিয়াঙ্কা অনুরাগীদের নজর কেড়েছে, তা হল, নায়িকার প্রতিক্রিয়া। বেসামাল হয়ে পড়ার আগে ঠিক যেমনটা হতবাক হয়েছিলেন, স্বামীর হাত ধরে সেই যাত্রায় বেঁচে গিয়ে তার মুখের হাসিও ছিল দেখার মতোই। হাসিতে ফেটে পড়েন তিনি।

পাপারাজিরাও তৎক্ষণাৎ সেই মুহুর্তকে মুঠোফোনে বন্দি করে নেট দুনিয়ায় ছেড়েছেন। 

প্রসঙ্গত, ঘনিষ্ঠমহলে প্রিয়াঙ্কা বারবার বলে এসেছেন যে, নিক খুব খেয়াল রাখে তার। বিয়ের আগের রাতে তার সামনে নাকি ১৮ রকমের উপহার সাজিয়ে নিক প্রতিজ্ঞা করেছিলেন, সবসময়ে তার পাশে থাকবেন। 

সবসময়ে তার রক্ষা করবেন। আর নিক যে প্রতি পদে পদে তার করা প্রতিজ্ঞা মেনে চলছেন, তা আরেকবার প্রমাণ হল এই ঘটনায়। গতবছর ডিসেম্বেরে বিয়ের পর থেকেই খবরের শিরোনামে এই দম্পতি। কখনও মিউজিক কনসার্টে গিয়ে মাতিয়েছেন, তো কখনও ইনস্টাগ্রাম ভর্তি তাদের ঘোরার ছবি দেখে ভক্তরা নিজেদের পরের ছুটিছাটার গন্তব্য ঠিক করেছেন। দিনকয়েক আগে ওকে ম্যাগাজিন নামে মার্কিন মুলুকের এক পত্রিকায় দাবি করা হয়েছিল, নিক-প্রিয়াঙ্কার মধ্যে সম্পর্ক ভাল নেই। নিক নাকি প্রিয়াঙ্কাকে নিয়ে অসুখী। তিনি মানিয়ে নিতে পারছেন না। তবে এ সংবাদ প্রকাশের পর থেকে দুজনের ঘটানো বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে জানা যাচ্ছে আসলে তারা অনেক সুখে আছেন। 


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত