সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৬ পিএম
আইনশৃঙ্খলা বাহিনীর ভাষায় ‘দেশের ১ নম্বর মাদক চোরাকারবারি’ ও স্থানীয়দের ভাষায় ‘ইয়াবা গডফাদার’ সাইফুল করিম গ্রেফতার হওয়ার পর কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের ভাষ্য। ৪৫ বছর বয়সী সাইফুল করিম টেকনাফ সদর ইউনিয়নের শিলবুনিয়া পাড়ার ডা. মোহাম্মদ হানিফের ছেলে।
পুলিশ বলছে, স্বারাষ্ট্র মন্ত্রণালয়সহ গোয়েন্দা সংস্থাগুলোর করা মাদক চোরাকারবারির তালিকায় সাইফুলের নাম ছিল ১ নম্বরে। তিনিই ১৯৯৭ সালে ইয়াবার প্রথম চালান দেশে এনেছিলেন। স্থানীয়ভাবে তাকে বলা হত ‘ইয়াবার গড ফাদার’। মাদকের কারবারে রাতারাতি ধনী হয়ে ওঠা সাইফুল কক্সবাজার জেলা থেকে সর্বোচ্চ কর দিয়ে সিআইপি মর্যাদাও পেয়েছিলেন। টেকনাফ ও চট্টগ্রামের বিভিন্ন থানার অস্ত্র ও মাদক আইনের সাতটি মামলার পলাতক আসামি সাইফুলকে দীর্ঘদিন ধরে ‘খোঁজা হচ্ছিল’ বলে পুলিশের ভাষ্য। তবে গত ফেব্রুয়ারিতে কক্সবাজারে যে ১০২ জন মাদক চোরাকারবারি আত্মসমর্পণ করেছিলেন, তাদের মত সাইফুলও আত্মসমর্পণ করার প্রস্তুতি নিচ্ছিলেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে এক দিন আগে সংবাদপত্রে খবর আসে।
টেকনাফের ওসি প্রদীপ বলেন, ‘ইয়াবা গডফাদার’ সাইফুল টেকনাফ সদরে অবস্থান করছেন খবর পেয়ে গত বৃহস্পতিবার দুপুরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সাইফুল স্বীকার করে যে, কয়েক দিন আগে নাফ নদী দিয়ে ইঞ্জিন চালিত নৌকায় করে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সে এনেছে। টেকনাফ স্থলবন্দরের নাফ নদী লাগোয়া সীমানা প্রাচীরের শেষ প্রান্তে লুকিয়ে রাখা হয়েছে ইয়াবার ওই চালান।
ওসির ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে ওই তথ্য পাওয়ার পর গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সাইফুলকে সঙ্গে নিয়ে পুলিশের একটি দল টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ওই এলাকায় ইয়াবা উদ্ধারে অভিযানে যায়। তারা ঘটনাস্থলে পৌঁছানো মাত্র সাইফুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে পুলিশ গুলি ছোঁড়া বন্ধ করে। এ সুযোগে সাইফুলের সহযোগী ইয়াবা ব্যবসায়ীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এরমধ্যে কোনো একসময় সাইফুল গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ সাইফুলকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পারমর্শ দেন। পরে কক্সবাজারে পৌঁছালে সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি প্রদীপ।
তিনি বলেন, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নয়টি বন্দুক, ৪২টি গুলি এবং ১ লাখ ইয়াবা পেয়েছে পুলিশ। এ অভিযানে আহত পুলিশের এসআই রাসেল আহমেদ, কনস্টেবল ইমাম হোসেন ও কনস্টেবল মো. সোলেমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিজিবির গুলিতে ‘মাদক বিক্রেতা’ নিহত: এদিকে, কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন; যাকে ইয়াবা বিক্রেতা বলে দাবি করছে বিজিবি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এক লাখ ইয়াবা।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, শুক্রবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদী সংলগ্ন গফুরের প্রজেক্ট এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে। কর্নেল ফয়সলের ভাষ্য, নিহত ব্যক্তির বয়স বয়স ৪০/৪৫ বছর। তিনি ব্যক্তি একজন ইয়াবা বিক্রেতা। ঘটনার বর্ণনায় বিজিবির এ কর্মকর্তা বলেন, মিয়ানমার দিক থেকে একটি নৌকা নাফ নদীর কিনারায় আসলে বিজিবির টহলদলের সদস্যরা থামার নির্দেশ দেন।
এ সময় নৌকা থেকে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি করা হলে আত্মরক্ষার্থে বিজিবি ও পাল্টা গুলি করে। এক পর্যায়ে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকত দেখা যায়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থলে তল্লাশি করে এক লাখ দশ হাজার ইয়াবা ও একটি ধারালো অস্ত্র উদ্ধারের কথা জানায় বিজিবি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত