সর্বোচ্চ উৎপাদনেও অবিক্রিত লবণ নিয়ে উদ্বিগ্ন চাষীরা

bcv24 ডেস্ক    ০৯:৪২ পিএম, ২০১৯-০৫-৩১    287

সর্বোচ্চ উৎপাদনেও অবিক্রিত লবণ নিয়ে উদ্বিগ্ন চাষীরা

এবার দেশে দীর্ঘ প্রায় ৬ দশকের মধ্যে সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছে। তাছাড়া বিভিন্ন পর্যায়ে গত মৌসুমেরও কিছু লবণ মজুদ রয়েছে। কিন্তু হঠাৎ প্রক্রিয়াজাত কোম্পানিগুলো লবণ বিক্রি বন্ধ করে দেয়ায় চাষী পর্যায়ে প্রায় ৬ লাখ মেট্রিক টন লবণ অবিক্রিত অবস্থায় রয়েছে। আর অবিক্রীত ওই মজুদ নিয়ে লবণচাষীরা উদ্বেগে রয়েছে। কারণ বাড়তি মজুদের কারণে কৃষক পর্যায়ে লবণের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিসিক এবং লবণ শিল্প সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, চলতি মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৬ লাখ টন। কিন্তু ইতিমধ্যে লবণ উৎপাদন ১৮ লাখ টন ছাড়িয়ে গেছে। কিন্তু হঠাৎ করেই চাষী পর্যায় থেকে এসিআই সল্ট লিমিটেড, মোল্লা সল্ট, মধুমতিসহ বড় ও নামি কোম্পানিগুলো লবণ কেনা বন্ধ করে দিয়েছে। ফলে চাষী পর্যায়ে লবণের দামে তার নেতিবাচক প্রভাব পড়েছে। তিন সপ্তাহ আগেও যে লবণ ২৮০-৩০০ টাকা মণদরে বিক্রি হয়েছে, এখন তা ১৫০-১৮০ টাকায় নেমে এসেছে। দরপতনের কারণে ব্যাপক লোকসানের আশঙ্কায় চাষীরা লবণ বিক্রি করছে না। বরং ওসব লবণ ক্ষেতের মধ্যেই গর্ত করে রাখতে হচ্ছে।

সূত্র জানায়, বিগত ১৯৬০ সালে কক্সবাজারে বাণিজ্যিকভাবে লবণ উৎপাদন শুরু হয়। ওই থেকে গত ৫৮ বছরে ১৮ লাখ টন লবণ উৎপাদনের রেকর্ড নেই। কেবল ২০১৩ মৌসুমে লবণ উৎপাদন হয়েছিল ১৭ লাখ ৫২ হাজার টন। চলতি মৌসুমে দেশে ভোক্তা ও শিল্প খাতে লবণের চাহিদা রয়েছে ১৬ লাখ ৬৫ হাজার টন। গত বছরের নভেম্বর মাসের মাঝামাঝি থেকে চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার সদরসহ কক্সবাজারের উপকূল ও চট্টগ্রামের বাঁশখালীর উপজেলায় লবণ উৎপাদনে জড়িত রয়েছে ৪ লাখের বেশি কৃষক ও শ্রমিক। অনুকূল আবহাওয়া থাকায় ১৩টি মোকামের অধীনে লবণ উৎপাদন ছাড়িয়েছে ১৮ লাখ টন। কিন্তু বড় কোম্পানিগুলো এখন লবণ কিনতে চাইছে না। সম্প্র্রতি বিএসটিআই ২৭ ধরনের ৪০৬টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করে। এসব পণ্যের মধ্যে ৯টি লবণ কোম্পানি। 

সেগুলো হলো এসিআই, মোল্লা সল্ট, দাদা সুপার, মধুমতি, তীর, মদিনা, স্টারশিপ,  তাজ ও নূর স্পেশালের আয়োডিনযুক্ত লবণ। ফলে ওসব কোম্পানি এখন আর লবণ কিনছে না।

এদিকে এ প্রসঙ্গে লবণচাষী সংগ্রাম পরিষদের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী জানান, বড় কোম্পানিগুলো হঠাৎ করেই লবণ কেনা বন্ধ করে দিয়েছে। ফলে বিপুল পরিমাণ লবণ অবিক্রীত পড়ে আছে। বাম্পার উৎপাদন হলেও লবণ আমদানি বন্ধ হচ্ছে না। তাতে উদ্বিগ্ন চাষীরা। এ সংকটের সমাধান না হলে লবণ উৎপাদন ও বিপণনে জড়িত কক্সবাজারের প্রায় ৫ লাখ মানুষ পথে বসবে।

অন্যদিকে একই প্রসঙ্গে ইসলামপুর লবণ মিল মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সামশুল আজাদ জানান, চলতি মৌসুমে লবণচাষীরা ইতিহাস সৃষ্টি করেছে। রেকর্ড লবণ উৎপাদন করেই উদ্বেগে আছে তারা। লবণ শিল্প বাঁচাতে হলে সরকারকে বক্সবাজারে একটা ‘লবণ বোর্ড’ গঠন করতে হবে। তারা যেন ঠিকমতো দাম পান, সে ব্যাপারে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত