সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৭ পিএম
এদেশে শরণার্থী হিসাবে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গারা এখন সারাদেশে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি শিশু চুরিসহ নানা সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে রোহিঙ্গাদের নিয়ে দেশে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে রোহিঙ্গারা গ্রামাঞ্চলে ছেলে ধরা নামে চিহ্নিত হয়েছে। পাশাপাশি তাদের ঘিরে এক শ্রেণীর দালাল গোষ্ঠীও গজিয়ে উঠেছে। তারা বাংলাদেশের জাল পাসপোর্ট তৈরি, নাগরিকত্ব প্রদান, বিদেশে বৈধ বা অবৈধভাবে পাচার করা ছাড়াও রোহিঙ্গাদের শিশু চুরির কাজে ব্যবহার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার সময় সরকারের পক্ষ থেকে হোটেল, রাস্তা, যানবাহনে সার্বক্ষণিক নজরদারি ও তল্লাশির ব্যবস্থা রাখার
কথা বলা হলেও বাস্তবে তা অনেকটাই শিথিল। আর ওই সুযোগে এক শ্রেণীর দালাল রোহিঙ্গাদের নিয়ে বৈধ-অবৈধ বাণিজ্যিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩০টি ক্যাম্পে আশ্রয় নিয়েছে ১১ লাখের বেশি রোহিঙ্গা। মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে এদেশে ঢুকে পড়া ওসব রোহিঙ্গারা এখন প্রতিদিন ক্যাম্প ছেড়ে পালাচ্ছে। ইদানীং দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত রোহিঙ্গা আটকের খবর পাওয়া যাচ্ছে। কাজের খোঁজ ছাড়াও শরণার্থী শিবিরের মানবেতর জীবন থেকে মুক্তি পেতে ও ধনী হওয়ার আশায় স্থানীয় দালাল চক্রের সহযোগিতায় বিদেশ পাড়ি দেয়ার ইচ্ছায় অনেক রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া রোহিঙ্গারা মাঝেমধ্যে আটক হলেও বেশিরভাগ ক্ষেত্রে দালালরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া দেয়ার কথা থাকলেও তা এখনও বাস্তবায়ন হয়নি।
সূত্র জানায়, রোহিঙ্গারা যাতে দেশের মূল জনস্রোতে মিশে যেতে না পারে সেজন্য টেকনাফ থেকে উখিয়া পর্যন্ত বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছে।
পুলিশ, বিজিবি ও অন্যান্য সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ওসব চেকপোস্টে তল্লাশি চালান। তবে এতো সতর্কতার পরও রোহিঙ্গারা অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ছে। জড়িয়ে পড়ছে বিভিন্ন পেশায়। অভিযোগ রয়েছে- আইন-শৃঙ্খলা বাহিনীর এক শ্রেণীর সদস্য টাকার বিনিময়ে রোহিঙ্গাদের অবাধে বাইরে যেতে দিচ্ছে। বিশেষ করে বোরকা পড়ে রোহিঙ্গা নারীরা অনায়াসে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। যে কারণে রোহিঙ্গারা আসার পর বোরকার বিক্রি বেড়ে গেছে। চলতি বছর রাজশাহীতে বোরকা পরে পাসপোর্ট করতে গিয়ে দালালসহ পুলিশের হাতে আটক হয়েছেন এক রোহিঙ্গা তরুণী। বছর খানেক আগে ঢাকার সূত্রাপুর থানার পুলিশ একটি হোটেল থেকেও ৫/৬ জন রোহিঙ্গা নারীকে উদ্ধার করে।
সূত্র আরো জানায়, দেশের বিভিন্ন জেলায় রোহিঙ্গা আর ছেলে ধরা আতঙ্ক দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। প্রায় কোন না কোন স্থানে ছেলে ধরা (শিশু চোর) সন্দেহে এলাকাবাসীর গণপিটুনি বা লাঞ্ছনার শিকার হচ্ছে রোহিঙ্গারা। ইতিমধ্যে ছেলে ধরা সন্দেহে ডুমুরিয়া উপজেলায় গণপিটুনিতে ষাটোর্ধ্ব এক রোহিঙ্গা বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।রোহিঙ্গারা মূলত নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট এড়িয়ে পাহাড়-জঙ্গলের ভেতর দিয়ে এলাকা থেকে বেরিয়ে যাচ্ছে। তারা এখন লোকাল ভাষা শিখে গেছে। পোশাক লোকালদের মতো পড়ছে। চেকপোস্ট দিয়ে দুই-চারজন যারা আসছে তারা স্পষ্টভাবে জায়গার নাম বলতে পারছে। সাধারণভাবে ক্যাম্পের বাইরে ধরা পড়লে ক্যাম্পে ফেরত পাঠানো হলেও ইয়াবা নিয়ে ধরা পড়লে তাদের জেল হাজতে পাঠানো হচ্ছে। তবে যেসব রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে তাদের বিরুদ্ধে তেমন কোন আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে না।
এদিকে ক্যাম্পের রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে জাতিসংঘ গত বছরের জুন থেকে নিবন্ধন কার্যক্রম শুরু করে। সংস্থাটি এ পর্যন্ত আড়াই লক্ষ রোহিঙ্গাকে পরিচয়পত্র দিয়েছে। বাকিদের পরিচয়পত্র প্রদানের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল জানান, রোহিঙ্গারা আস্তে আস্তে সারাদেশে ছড়িয়ে পড়ছে। রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করা সরকারের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তবে এসব রোহিঙ্গা ও দালালদের যে কোন মূল্যে প্রতিহত করা হবে। কোন ধরনের আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি করতে দেয়া হবে না। এদের পেছনে কারা কাজ করছে তার অনুসন্ধান চলছে। ইতিমধ্যে অনেক রোহিঙ্গাকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধরে আবার শিবিরে ঢুকানো হয়েছে। সরকার রোহিঙ্গাদের উপর কঠোর নজর রাখছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত