সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫০ এএম
কুয়েতের পুনর্গঠন কাজে সহযোগিতায় থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্টের সদস্য সংখ্যা বাড়ছে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সেখানে বলা হয়, গত মার্চে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের কুয়েত সফরকালে সে দেশের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফের সঙ্গে এর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়। সেখানে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্টের সদস্য সংখ্যা বাড়ানোর অনুরোধ করা হয় দেশটির লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালিদ আল-খাদের পক্ষ থেকে। এরপর গত বৃহস্পতিবার কুয়েত সরকার সেখানে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ওকেপি-৯ কন্টিনজেন্টের সদস্য সংখ্যা ২৫০ জন থেকে বাড়িয়ে ৬৩৯ জন করার প্রস্তাব অনুমোদন করে। কুয়েত সরকার যত দ্রুত সম্ভব বর্ধিত এই জনবল কুয়েতে পাঠানোর অনুরোধ করেছে বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের পর বাংলাদেশ সেনাবাহিনী কুয়েতের নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর থেকে বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে ‘অপারেশন কুয়েত পুনর্গঠন’ নামের দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ২৮ বছর ধরে সেখানে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনীর সাত হাজারের বেশি সদস্য বর্তমানে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কিছু সদস্যও কুয়েত কোস্টগার্ডে দায়িত্ব পালন করছেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ওকেপি-৯ কন্টিনজেন্ট সরাসরি কুয়েতের সশস্ত্র বাহিনীর অধীনে বিভিন্ন নির্মাণ কাজে নিয়োজিত রয়েছে বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত