রোহিঙ্গা হত্যাকারী সেনাদের সাজা মওকুফের ব্যাখ্যা দিল মিয়ানমার

bcv24 ডেস্ক    ০৯:৫৮ পিএম, ২০১৯-০৫-৩১    517


রোহিঙ্গা হত্যাকারী সেনাদের সাজা মওকুফের ব্যাখ্যা দিল মিয়ানমার

২০১৭ সালের সেপ্টেম্বরের শুরুর দিকে রাখাইনের উত্তরাঞ্চলীয় গ্রাম ইন দিনে সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদীরা ১০ রোহিঙ্গাকে গুলি করে হত্যা করে। তাদের রাখা হয় গণকবরে। 

মিয়ানমারের সেনাবাহিনী দাবি করেছে, শীর্ষ জেনারেলের কাছে পরিবারের সদস্য ও বৌদ্ধ ভিক্ষুদের করা আবেদনের ভিত্তিতে রোহিঙ্গা হত্যায় জড়িত ৭ সেনার সাজার মেয়াদ কমিয়ে তাদের মুক্তি দেওয়া হয়েছে। 

সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা গেছে, মিয়ানমারে দশ রোহিঙ্গা পুরুষসহ এক বালককে হত্যার অভিযোগে যে সাত সেনা সদস্যকে কারাদণ্ড দেয়া হয়েছিল দণ্ডভোগের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই জেল থেকে তাদের ছেড়ে দেয়া হয়েছে। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে সেনাবাহিনীর একজন মুখপাত্র ঘটনা নিয়ে মুখ খুলেছেন। সংবাদমাধ্যমে এ ঘটনা ফাঁস হওয়ার পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমার কর্তৃপক্ষ রয়টার্সকে জানায়, ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। সেই তদন্তের ভিত্তিতে দোষী সাব্যস্ত ৭ সেনাকে একই বছর এপ্রিলে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

রয়টার্স-এর সাম্প্রতিক খবর থেকে জানা গেছে, মাত্র ৮ মাস সাজা ভোগের পর সাজাপ্রাপ্ত সাত সেনা সদস্যকে গত বছরের নভেম্বরেই জেল থেকে ছেড়ে দেয়া হয়েছে। রয়টার্স-এর প্রতিবেদনে রোহিঙ্গা হত্যাকারী সেনাদের সাজা মওকুফের খবর প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। 

সমালোচনার মুখে বলেছেন, সাজাপ্রাপ্তদের পরিবার আর বৌদ্ধ ভিক্ষুদের পক্ষ থেকে তাদের সাজার মেয়াদ কমিয়ে আনার ব্যাপারে শীর্ষ জেনারেল মিন আং হ্ল্যাং-এর কাছে আবেদন করেছিলেন। সেইসব আবেদনের ভিত্তিতেই তাদের মুক্তি দেওয়া হয়েছে। রেডিও ফ্রি এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল তুন বলেছেন, শীর্ষ জেনারেলের অফিসে কিছু মানুষ বহু চিঠি লিখেছেন। বৌদ্ধ ভিক্ষুদের পক্ষ থেকে লেখা বেশকিছু চিঠিতে বলা হয়েছিল, বন্দি থাকার কারণে সৈনিকদের পরিবার দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। প্রায় বছরখানেক কারাভোগের পর সামরিক চাকরি বিধির আওতায় শীর্ষ জেনারেল তাদের মুক্তি দেন’। 

ওই সেনা মুখপাত্র জানান, মুক্তি পেলেও সাজাপ্রাপ্তরা আর কখনও সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পাবে না। গত সোমবার মিয়ানমারের কারা দফতরের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, ইন দিন গ্রামের হত্যাকাণ্ডের জন্য সাজাপ্রাপ্তদের কেউ আর তাদের কারাগারে নেই। দন্ডপ্রাপ্ত সৈনিকদের একজন রয়টার্সের কাছে মুক্তি পাওয়ার বিষয়টি স্বীকার করলেও এ নিয়ে বাড়তি কিছু বলতে অস্বীকৃতি জানায়। 

তার ভাষ্য, আমাদের চুপ থাকতে বলা হয়েছে। যে দুই সাংবাদিক এই হত্যাকাণ্ডের ঘটনা ফাঁস করেছিলেন তাদের সাজা হয়েছিল সাত বছরের। ১৬ মাস কারাভোগের পর আন্তর্জাতিক সমালোচনার মুখে ওয়া লোন এবং কিয়া সো ও নামের ওই দুই সাংবাদিককে সম্প্রতি প্রেসিডেন্টের সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেয়া হয়।



রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত