মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৯:০২ এএম
ভারতের আসামে গরুর মাংস বিক্রির অভিযোগে এক মুসলিম ব্যক্তিকে নির্যাতন ও হেনেস্থা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রোববার রাজ্যটির বিশ্বনাথ জেলায় ঘটানটি ঘটেছে বলে সংশ্লিষ্ট মামলার প্রতিবেদনের বরাতে জানিয়েছে এনডিটিভি।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে প্রবীণ ওই ব্যক্তিকে জলকাদার মধ্যে হাঁটু গেড়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতি করতে দেখা গেছে বলে জানিয়েছে এনডিটিভি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনায় জড়িত সন্দেহে অন্তত পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
কয়েকটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, স্থানীয়রা ৬৮ বছর বয়সী শওকত আলীকে রাস্তায় ফেলে পিটিয়েছে এবং শাস্তি হিসেবে জোর করে শুকরের মাংস খাইয়েছে।
শওকত আলীকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এনডিটিভি ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা ও ওই ব্যক্তির ওপর উত্তেজিত জনতা হামলা চালিয়েছে কি না তা নিশ্চিত করতে পারেনি।
জেলা পুলিশের ভাষ্য অনুযায়ী, পৃথক দুটি এফআইআর দায়ের করা হয়েছে, এর মধ্যে একটি শওকত আলীর ভাইয়েরা দায়ের করেছেন।
ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ভিডিওতে যাদের দেখা গেছে তাদের খোঁজ করছে বলে জানিয়েছে সূত্রগুলো।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজিত জনতা শওকত আলীকে হুমকি দেওয়ার সময় জিজ্ঞেস করে, তার গরুর মাংস বিক্রির লাইসেন্স আছে কি না এবং সে বাংলাদেশ থেকে সেখানে গিয়েছি কি না।
চারপাশে জড়ো হওয়া লোকজনের মধ্যে একজন জিজ্ঞেস করে, “আপনি কি বাংলাদেশী? নাগরিক তালিকায় আপনার নাম আছে?”
অবৈধ লোকজনকে তাড়ানোর জন্য নাগরিক তালিকা (এনআরসি) প্রণয়নের কাজ করেছে আসাম। গত বছর প্রকাশিত চূড়ান্ত খসড়া তালিকা থেকে ৪০ লাখ লোকের নাম বাদ পড়েছিল।
সোমবার প্রকাশিত নির্বাচনী ইশতাহারে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি অগ্রাধিকারের ভিত্তিতে ‘দ্রুততার সঙ্গে’ নাগরিক তালিকার কাজ শেষ করবে বলে জানিয়েছে।
আগামী ১১ এপ্রিল, বৃহস্পতিবার ভারতে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। কয়েক পর্বে বিভক্ত এই নির্বাচনের প্রথম পর্বেই তেজপুর লোকসভা আসনের অন্তর্ভুক্ত বিশ্বনাথে ভোট গ্রহণ করা হবে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত