শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৪৮ এএম
কানাডার টরোন্টো সিটির ড্যানফোর্থ এলাকায় জমকালো পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় ড্যানফোর্থ এলাকার মিজান কমপ্লেক্সের উদ্যোগে মিজান অডিটোরিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়।
কানাডায় বসবাসরত বাঙালী প্রবাসীদের মাঝে বাঙালী সংস্কৃতি তুলে ধরতেই এ আয়োজন করা হয় বলে মিজান কমপ্লেক্সের মালিক মিজানুর রহমান জানান। পিঠা উৎসবে প্রায় অর্ধশত পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। এছাড়াও নানা নাচ গানের মধ্য দিয়ে জমকালো আয়োজনে নতুন মাত্রা আনেন উপস্থিত অংশগ্রহণকারীরা। সংস্কৃতি কর্মী ও সংগঠক আহমেদ হোসাইন ও দিলারা নাহার বাবুর উপস্থাপনায় রেফল ড্র, ফ্যাশন শো, কমেডি শো ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ চমকপ্রদ এ আয়োজনটি। এ আয়োজনের স্পনসর ছিলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী শংকর দে। অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী সুমন, অনুপ ও ফারজানা শান্তা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শায়লা রহমান ও কিশোয়ারা।
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত