সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১ এএম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের মওসুমে এবার রাস্তাঘাটের পরিস্থিতি ‘সুন্দর’; এবারের ঈদযাত্রা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ‘স্বস্তিদায়ক’ হবে বলেই তার প্রত্যাশা।
ঈদযাত্রার প্রথম দিন গতকাল শুক্রবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালের পরিস্থিতি পরিদর্শন গিয়ে সাংবাদিকদের এই প্রত্যাশার কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, এবার কেবল সড়কের কারণে কোথাও কোনো যানজট হওয়ার আশঙ্কা নেই। দূরপাল্লার গাড়িগুলো যাতে চাঁদাবাজির কবলে না পড়ে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ফেরিগুলো যাতে সব সময় সচল থাকে সে বিষয়ে নৌ-মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে।
এবারের মত ‘ভালো’ রাস্তাঘাট বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না দাবি করে কাদের বলেন, এবারের ঈদযাত্রা হবে ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক ও সুন্দর। এমনিতে দেশের মহাসড়কগুলোতে যে পরিমাণ যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে, ঈদের মওসুমে তা বেড়ে যায় কয়েকগুণ। ফলে ঈদের ছুটি শুরুর পর দীর্ঘ যানজটের ভোগান্তি পোহাতে হয় ঘরমুখো মানুষকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দ্বিতীয় মেঘনা ও মেঘনা-গোমতী সেতু ঈদের আগে খুলে দেওয়ায় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর-এলেঙ্গা অংশ চার লেইন করার কাজ অনেকটা এগিয়ে যাওয়ায় এবারের ঈদযাত্রায় সেই ভোগান্তি আর থাকবে না বলে আশা করছে সরকার।
ঈদের সময় ব্যস্ত সড়কে কেউ যেন উল্টো পথে গাড়ি না চালায়- সে বিষয়ে সতর্ক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের। তিনি বলেন, কোথাও যদি সাময়িক যানজটের সৃষ্টি হয় চালকরা যেন ধৈর্য্যহারা না হন। তারা যেন ‘রং সাইডে’ চলতে গিয়ে বড় ধরনের সমস্যা সৃষ্টি না করে সেজন্য পরিবহন মালিকদের আমরা বলেছি। গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের নিরাপত্তায় র্যাব, পুলিশ ও গোপন বাহিনী কাজ করছে জানিয়ে কাদের সাংবাদিকদের বলেন, এরপরেও কোথাও কোনো বাড়তি ভাড়া আদায় করতে দেখলে আপনারা কর্তৃপক্ষকে জানাবেন।
এমনকি আমাকেও জানাতে পারেন। এসি বাসে দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করা হচ্ছে এমন অভিযোগ নিয়ে মন্ত্রী বলেন, ভাড়া নিয়ে পরিবহন মালিকদের নিজস্ব বিবেচনাবোধ থাকা উচিত। বিআরটিএ এবং অন্যান্য ফোর্সকে অবশ্যই বিষয়টি দেখতে হবে। জে আর পরিবহন নামে একটি পরিবহন সংস্থার টিকেটে ৮০০ টাকার বদলে ১৫০০ টাকা ভাড়া নেওয়ার অভিযোগ মন্ত্রীর কাছে তুলে ধরেন এক সাংবাদিক। অভিযোগের পক্ষে ছবিসহ অন্যান্য প্রমাণ আছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে দুঃখ প্রকাশ করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন মন্ত্রী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত