বিএনপিতে উপদেষ্টা বেশি, কর্মী সংখ্যা অনেক কম : গয়েশ্বর

bcv24 ডেস্ক    ১১:২৬ পিএম, ২০১৯-০৫-৩১    517

বিএনপিতে উপদেষ্টা বেশি, কর্মী সংখ্যা অনেক কম : গয়েশ্বর

বিএনপিতে উপদেষ্টার সংখ্যা বেশি, তবে কর্মী সংখ্যা অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। 

গতকাল শুক্রবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

‘খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপির উচ্চপর্যায়ের নেতারা আন্দোলন-সংগ্রাম ঘোষণা করছেন না’- এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, আজকে এখানে অনেকের উপদেশমূলক বক্তব্য শুনলাম, ভালো লাগলো। কিন্তু যারা উপদেশ দেন, তারা নিজের বেলায় তা কতটুকু বাস্তবায়ন করেন সেটাও ভেবে দেখা উচিৎ। ইসলামে একটা কথা আছে, যিনি নিজে আমল করেন না, তার অন্যকে হেদায়াতের কথা বলা উচিত নয়। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনারা একটি রুমের মধ্যে আজকের আলোচনা সভা আয়োজন করলেন। এই আলোচনা সভা বদ্ধ কক্ষের মধ্যে না করে রাস্তায় করতেন, আমাকেও ডাকতেন, খুশি হতাম। কক্ষের ভেতরে স্ববিরোধী কথা বলে হাততালি পাওয়া যায়। কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। তিনি বলেন, জিয়াউর রহমানের সমন্ধে আমাদের কিছু বলার অধিকার নেই। জিয়াউর রহমানকে ভালোমতো চিনলে আমাদের অপরিচিত মনে হবে। ভোগবাদীতা যখন বেশি হয়, তখন ভোগান্তিও বেশি হয়। আর এই ভোগবাদীতা যখন রাজনীতিবিদদের মধ্যে দেখা যায়, তখন এর মূল্য জনগণকে দিতে হয়। বিএনপিতে যে খারাপ লোক নেই তা নয়। কিন্তু খারাপ কাজের সঙ্গে জড়িতদের আমরা কেনো দূর করতে পারিনা। 

তিনি আরও বলেন, বর্তমান দুরাবস্থা শুধু বিএনপিরই দুরাবস্থা নয়, দেশ ও জনগণেরও দুরাবস্থা। এই দুরাবস্থার বিরুদ্ধে জনগণ জেগে উঠবে। জনগণের সেই জেগে ওঠায় বিএনপি থাকতে পারবে কিনা সেটা ভিন্ন বিষয়। জনগণ যদি বুঝতে পারে বিএনপি তাদের সঙ্গে আছে, তাহলে জনগণও বিএনপির সঙ্গে থাকবে। তা নাহলে থাকবে না। তাই আমাদের মানসিক ও আদর্শিক প্রস্তুতি নিতে হবে। তাছাড়া শুধু বক্তৃতায় রক্ত দিয়ে লাভ হবে না। আগে রেড ক্রিসেন্টে গিয়ে রক্ত দেওয়ার চর্চা করেন। 

তারপর রাজপথে রক্ত দিয়েন। তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বিএনপির যুগ্ম আহ্বায়ক খাইরুল কবির খোকন ও প্রধান বক্তা হিসেবে বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা হুমায়ুন ইসলাম খান বক্তব্য দেন। এ ছাড়া আরও বক্তব্য দেন- তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক শাহিন রহমান, কাজী মনির ও সাইফুল ইসলাম মনি প্রমুখ।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত