মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৮ এএম
পঞ্চগড়ে সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে যত্রতত্র বসানো হয়েছে ইট ভাটা। ভাটাগুলো স্থাপনে জেলা প্রশাসনের লিখিত কোন অনুমতি না থাকায় সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। গত বছরের পুরোনো ভাটাগুলোর পাশাপাশি এ বছর গড়ে উঠেছে একাধিক নতুন ইট ভাটা। এই ভাঁটা স্থাপনে সরকারি কোন নিয়ম নীতি না মেনে আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীন পাকা সড়ক সংলগ্ন জায়গা সহ জনবসতিপূর্ণ এলাকা বেছে নেওয়া হয়েছে।
এক শ্রেণীর অতি মুনাফা লোভী অসাধু ব্যবসায়ী পরিবেশ ও প্রকৃতিকে ধ্বংস করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতে মত্ত হয়ে উঠেছে। এসব ভাটায় দিন রাত কাঠ পোড়ালেও দেখার কেউ নেই। গত সোমবার দুপুরে ফুলতলা এলাকায় সাইফুল মাস্টারের ইট ভাটায় দেখা যায় কাঠের স্তুপ। পঞ্চগড় জেলায় ইট ভাটার প্রকৃত সংখ্যা জানতে জেলা প্রশাসনের কার্যালয়ের এল,জি শাখায় যোগাযোগ করা হলে তারা তথ্য প্রদানে অস্বীকৃতি জানায়। তারা জেলা প্রশাসকের সিএ মো. আলতাফ হোসেনের কাছে যোগাযোগ করতে বলেন।
এ ব্যাপারে সিএ মো. আলতাফ হোসেন মুঠোফোনে বলেন, পঞ্চগড়ে কোন ইট ভাটার অনুমোদন নেই। তবে অনেকে পরিবেশ সহ বিভিন্ন কাগজপত্র জমা দিয়েছে তাদের পর্যায়ক্রমে লাইসেন্স প্রদান করা হবে। একটি সূত্র জানায়, পরিবেশের ভারসাম্য নষ্ট করে প্রতিটি ইট ভাটায় প্রতি বছর কমপক্ষে ৮০-৯০ লক্ষ ইট পোড়ানো হয়।
অথচ এল,জি শাখায় উৎকোচ গ্রহণের (মৌখিক অনুমোদনের) কারণে সরকার কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। জেলায় প্রায় অর্ধশতাধিক ইট ভাঁটা থাকলেও এল,জি শাখায় কর্মরতদের খামখেয়ালীপনা ও স্বেচ্ছাচারিতার কারণে ইট ভাটার প্রকৃত সংখ্যা জানা যায়নি। বোদা উপজেলা সদর, ফুলতলা ও দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নেই প্রায় ২৫-৩০ টি ইট ভাঁটা রয়েছে।
নির্দিষ্টস্থানে ইট ভাঁটা স্থাপন করে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সঠিকভাবে ইট ভাটার অনুমোদন দেয়া হলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আয় বাড়বে। জনবসতিপূর্ণ, শিক্ষা প্রতিষ্ঠান, আবাদি জমি ও গ্রামীণ সড়কের পাশে ইট ভাঁটা স্থাপনের বিষয়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত