শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১২ এএম
ক্রিকেট আর বলিউড-ভিন্ন দুটি ভুবন। কিন্তু প্রকৃতির অদ্ভূত খেয়ালে দুই ভুবনের বাসিন্দা চলে আসেন এক বিন্দুতে। শুধু প্রেম বা রোম্যান্সই নয়, বিয়ে করে নতুন জীবনের ইনিংসও শুরু করতে দেখা যায় এই দুই ভুবনের বাসিন্দাদের। এবার আবারও বিনোদনপাড়ার সঙ্গে নাম জুড়ল ক্রিকেটারের!
তবে প্রেম কিংবা বিয়ে ঘটিত কোনো ব্যাপার নয়, বলিউড সিনেমায় অভিনয়ের সুযোগ পাচ্ছেন ভারতীয় ক্রিকেটার। সবকিছু ঠিক থাকলে বলিউডের হিট ছবি ‘রেস’ সিরিজের চতুর্থ সংস্করণে সালমান খানের সঙ্গে দেখা যেতে পারে ভারতীয় অলরাউন্ডার কেদার যাদবকে। চলমান ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল। আগামি ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ মিশন। কিন্তু তার আগেই কেদার যাদবের বলিউড অভিষেকের গুঞ্জন উসকে দিয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। তবে এই বিষয়ে ‘রেস’ ফ্র্যাঞ্চাইজির দুই প্রযোজক রমেশ তৌরানি কিংবা সালমান খান কেউই কিছু জানাননি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন রোহিত। ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রোহিতের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, টিম বাসে চড়ে লন্ডন থেকে কার্ডিফ যাচ্ছিল ভারতীয় ক্রিকেট দল। কার্ডিফে যাওয়ার সময় কেদার যাদব ও রবীন্দ্র জাদেজার সঙ্গে বসেছিলেন রোহিত।
ভিডিওটিতে রোহিত বলেন, ‘জাড্ডুর (রবীন্দ্র জাদেজার ডাকনাম) সঙ্গে বসে রয়েছে “রেস ৪” সিনেমার অভিনেতা। কেদার, শোনা যাচ্ছে তোমাকে নাকি “রেস ৪” সিনেমায় স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে?’
জবাবে কেদার যাদব বলেন, ‘ঘটনা সত্য। তবে এখনো কোনো কিছু চ‚ড়ান্ত হয়নি। আমাদের মধ্যে কথা চলছে। আশা করছি, শিগগিরই কোনো সুখবর দিতে পারব।’
কেদার যাদবের উত্তর শুনে তাকে উদ্দেশ্য করে রোহিত শর্মা বলেন, ‘আমরা আর বসে থাকতে পারছি না। তোমাকে অগ্রিম শুভেচ্ছা।’
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত