শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১২ এএম
ঈদ আসতে আর মাত্র কয়েক দিন বাকি। গানে গানে আনন্দের রেশ ছড়িয়ে ঈদের আগেই সবাইকে ‘ঈদ মুবারাক’ জানিয়ে দিলেন শাকিব খান, বুবলী ও ইমন। শনিবার দুপুরে প্রকাশিত হয়েছে পাসওয়ার্ড সিনেমার ঈদের গান ‘ঈদ মোবারক’। এই সিনেমার প্রথম গান ‘পাগল মন’ সাড়া জাগানোর পর শাকিবের নিজস্ব ইউটিউব চ্যানেল এসকে ফিল্মসে উন্মুক্ত হলো ঈদের গানটি।
জানা গেছে, প্রিয় চট্টপধ্যায়ের লেখা এই গানের সুর ও সঙ্গীত করেছেন জনপ্রিয় গায়ক আকাশ। আর গানের তালে রঙিন পোশাকে নেচেছেন শাকিব খান, শবনম বুবলী ও ইমন। বলিউড কোরিওগ্রাফার পবন শেঠি ও ববের নির্দেশনায় গানটিতে এই তিন তারকার সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন ৩০০ ছেলে-মেয়ে।
জানা গেছে, একটি মিশনকে কেন্দ্র করে এগিয়েছে ‘পাসওয়ার্ড’ ছবির গল্প। ছবিটি নির্মিত হয়েছে এসকে ফিল্মসের (শাকিব খান ফিল্মস) ব্যানারে। ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির সাফল্যের পর ‘পাসওয়ার্ড’ ছবির মাধ্যমে আবারও অর্থ লগ্নি করলেন শাকিব খান।
এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসান, ডন ও ইমনসহ অনেকে। এসকে ফিল্মস প্রযোজিত 'পাসওয়ার্ড' ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারী।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত