শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৫২ এএম
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি ব্যক্তিগত সফরে টরেন্টোতে এসেছিলেন। এই উপলক্ষ্যে গত ৩০শে মে টরন্টোর ডেনফোর্থের ঘরোয়া ক্লাসিকে কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক মতবিনিময় সভার আয়োজন করে।কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সোহেল শাহরিয়ার রানার সভাপতিত্বে এবং যুগ্ন সাধারন সম্পাদক খালিদ সাইফুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ মোঃ আনোয়ার, সিদ্ধার্থ সাহা, রেদোয়ান আহাম্মেদ, তানজিম সোহাগ, ফারহানা খান এবং কানাডা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু হুরাইরা আশিক (নয়ন)। কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই ভাইস প্রেসিডেন্ট ফারহানা খান এবং সেলিনা পারভিন রিনি প্রধান
অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দ আব্দুল গফফার, সাধারন সম্পাদক আজিজুর রহমান প্রিন্স, অন্টারিও আওয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ হাসান, অন্টারিও আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সুদিপ সোম রিঙ্কূ, কানাডা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বেলাল সামসুল সহ আরও অনেকে। জনাব পঙ্কজ দেবনাথ তার বক্তৃতায় প্রবাসে দলের কর্মীদের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, জননেত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মডেল। সারা বিশ্ব এখন বাংলাদেশের অগ্রগতিতে বিশ্বয় প্রকাশ করছে। দেশের জিডিপির হার এখন ৮ পেরিয়ে গেছে। এবারের বাজেটে জিডিপির পরিমান বাড়বে বলেই ধারনা করা হচ্ছে। প্রবাসে বাংলাদেশের রাজনীতি অত্যবশ্যকিয় নয় তবে অপরিহার্য। দলের কর্মী হিসাবে প্রবাসিদের ভূমিকা অগ্রাহ্য করার সুযোগ নেই। নূর চৌধুরীর প্রসঙ্গ টেনে জনাব দেবনাথ বলেন, আপনারা ঐক্যবদ্ধ হলে এই খুনীকেও দেশে ফিরিয়ে নেয়া সম্ভব হবে। কানাডা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব আজিজুর রহমান প্রিন্স বলেন, সদ্য দেখে আসা বাংলাদেশ এখন বিশ্বয়। জননেত্রীর প্রত্যক্ষ্য তদারকিতে দেশের উন্নয়ন এখন দৃশ্যমান। দলের প্রসঙ্গ টেনে জনাব প্রিন্স বলেন, প্রবাসে বিশেষ করে কানাডায় আওয়ামী লীগের কর্মীবাহিনী ঐক্যবদ্ধ , কতিপয় দুষ্টচক্র দলের অভ্যান্তরে বিভেদের চেষ্টা করলেও দলের কর্মীবাহিনী সজাগ রয়েছে। কোনভাবেই দলের শৃঙ্খলা ভঙ্গের ভয় নেই, মুজিব সেনারা বরাবরই সজাগ এবং জাগ্রত। কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কানাডায় একটি শক্তিশালী সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। সৈয়দ আব্দুল গফফার এবং মোহাম্মদ হাসান একইভাবে স্বেচ্ছাসেবক লীগের প্রতি তাদের আস্থার কথা জানান।
সভাপতির বক্তৃতায় সোহেল শাহরিয়ার রানা মধ্যরাত পর্যন্ত উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান। বক্তৃতা শেষে সকলকে নৈশভোজের আমন্ত্রন জানিয়ে এবং আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত