বাংলাদেশকে সমীহ করছেন ডি কক

bcv24 ডেস্ক    ১০:২৭ পিএম, ২০১৯-০৬-০১    296


বাংলাদেশকে সমীহ করছেন ডি কক

ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপের শুরুটা প্রত্যাশা মতো হয়নি দক্ষিণ আফ্রিকার। ওই ম্যাচের ভুলত্রুটি শুধরে নিয়ে পরের পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে প্রোটিয়ারা। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। প্রোটিয়ারা যেমন ঘুরে দাঁড়াতে মরিয়া, টাইগাররাও তেমন জয় দিয়ে আসর শুরু করতে মুখিয়ে। মাশরাফি বিন মর্তুজার দলের বিপক্ষে ম্যাচটাকে তাই ভীষণ গুরুত্বের সঙ্গে নিচ্ছেন প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক।

গেল বৃহস্পতিবার ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটাতে ১০৪ রানে হেরেছে তারা। ইংলিশদের গতিময় পেসারদের কাছেই মূলত পরাস্ত হয়েছে দলটি। ওই একই মাঠে আজ ডি ককরা নামবেন বাংলাদেশের বিপক্ষে। আর এটাকে নিজেদের সুবিধা হিসেবে দেখছেন তিনি। 

ওভালের মাঠে খেলার কারণে উইকেট সম্পর্কে যে বেশ ভালো ধারণাই পেয়ে গেছেন তারা!

গত মঙ্গলবার গণমাধ্যমের কাছে বাঁহাতি ব্যাটসম্যান ডি কক জানান, 'আমরা জানি উইকেটে কী হয়েছে বা কী ঘটবে। তাই আগের ম্যাচের চেয়ে এ ম্যাচে আমাদের আরও ভালো করা উচিত।'

নিজেদের পারফরম্যান্সের উন্নতির ব্যাপারে আশাবাদী ডি ককের বাংলাদেশের সাম্প্রতিক পরিসংখ্যানটাও অজানা নয়। ২০১৫ বিশ্বকাপের পর থেকে আটটি দ্বিপাক্ষিক সিরিজ জেতা, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলা, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়া টাইগারদের শক্তির প্রমাণ রাখে। তাই সাকিব আল হাসান-তামিম ইকবালদের দলকে নিয়ে সমীহ ঝরেছে তার কণ্ঠে, 'আমরা বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছি। তারা কতটা ভালো খেলে তা আমাদের জানা। তাদের দলটাও দারুণ।'

দল ধুঁকলেও ইংল্যান্ড বিশ্বকাপ দাপটের সঙ্গে শুরু করেছেন ডি কক। আয়োজকদের বিপক্ষে ৭৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ৩১২ রানের লক্ষ্য তাড়ায় দলকে দেখাচ্ছিলেন পথের দিশা। কিন্তু তার আউটের পর বদলে যায় সব। ৭৮ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচটাও খুইয়ে ফেলে প্রোটিয়ারা।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত