এক ম্যাচ হারতেই পাকিস্তানকে তুলোধুনো করছেন সাবেকরা

bcv24 ডেস্ক    ১০:৩৪ পিএম, ২০১৯-০৬-০১    583


এক ম্যাচ হারতেই পাকিস্তানকে তুলোধুনো করছেন সাবেকরা

প্রথম ম্যাচে লজ্জাজনক এক হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান। শুরুটা যে এমন হবে, এটা কোনোভাবেই ভাবতে পারছেন না সমর্থক থেকে শুরু করে দলের সাবেক ক্রিকেটাররা। সাবেকরা তো রীতিমত তুলোধুনোই করছেন দলকে। নিজদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। 

ক্যারিবীয় পেসারদের তোপে মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় সরফরাজ আহমেদের দল। সহজ টার্গেট খেলতে নেমে ৭ উইকেট আর ২১৮ বল হারে রেখেই জিতে যায় হোল্ডার বাহিনী। দলের এই বাজে পারফরমেন্স নিয়ে ক্ষুদ্ধ পাকিস্তানের সাবেক খেলোয়াড় শোয়েব আখতার। আর তাই দলকে নিয়ে সমালোচনায় মেতেছেন সাবেক এই ফাস্ট বোলার।

শোয়েব বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাপুরুষের মতো খেলেছে পাকিস্তান। তাদের দেখলে মনে হয় তারা খেলতে আগ্রহী নয়। আর এটাই আমাকে সবচেয়ে বেশি রাগান্বিত করেছে। দলকে এইভাবে খেলতে দেখাটা খুবই হতাশাজনক ব্যাপার। হাসান আলি যেভাবে খেলেছেন, সেটা আগে থেকেই আশা করেছিলাম।’

শোয়েব আখতার ছাড়াও পাকিস্তানের সমালোচনা করেছেন দলটির আরেক সাবেক খেলোয়াড় রমিজ রাজা। শর্ট বলে দলটির দুর্বলতা নিয়ে চিন্তায় আছেন তিনি। তার মতে, বিশ্বকাপের বাকি ম্যাচ গুলোতেও শর্ট বলে ভুগতে পারে সরফরাজ আহমেদের দল।

রমিজ বলেন, ‘পাকিস্তান ব্যাটসম্যানরা মনে করেছিল উইন্ডিজ বোলাররা তাদেরকে ফুল লেংথের বল করবে। কিন্তু যখনই তারা (উইন্ডিজ বোলার) শর্ট বল করা শুরু করল, তারা বিভ্রান্তিতে পড়ে যায় এবং নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে আসতে শুরু করে। এখন আগামি ম্যাচ গুলোতেও বিপক্ষে দলেরা পাকিস্তানকে শর্ট বল নিয়েই টার্গেট করবে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে পাকিস্তানের এমন পারফরম্যান্স দেখা খুবই হতাশাজনক।’



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত