রবিবার, ২ আগস্ট ২০২৬ ০১:৫৩ এএম
ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হলেও আজ রোববার বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় দক্ষিণ আফ্রিকা। হার দিয়ে শুরু হলেও টাইগারদের বিপক্ষে জয় তুলে বিশ্বকাপ মিশনে সঠিক কক্ষ পথে ফেরার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক ইংল্যান্ডের কাচে ১০৪ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে প্রোটিয়ারা। ওভালের জটিল পিচে আগে ব্যাট করা ইংল্যান্ডকে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১১ রানে আটকে দেয় দক্ষিণ আফ্রিকা। তবে জবাব দিতে নেমে জোফরা আর্চারের পেস ও বাউন্সে খেই হারিয়ে ফেলা প্রোটিয়ারা কখনোই তাড়া অতিক্রমের কাছাকাছিও যেতে পারেনি। শেষ পর্যন্ত ২০৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। যা প্রথমবারের মত দলটির শিরোপা জয়ে সম্ভবত সবচেয়ে খারাপ সূচনা। তবে আজ ওভালে বাংলাদেশের বিপেক্ষ ঘুরে দাঁড়িয়ে কক্ষ পথে ফেরার একটা সুযোগ আছে দলটির সামনে এবং ডু প্লেসিস বলেন, এটা উত্তেজিত হওয়ার সময় নয়।
টুর্নামেন্টের ফর্মেটের কারণে প্রতিটি দলই গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে খেলবে। সেখান থেকে শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। অর্থাৎ এ পর্বে একেকটা দল নয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। যে কারণে একটা সুযোগ থাকছে দক্ষিণ আফ্রিকার এবং এ বিষয়টি গুরুত্ব সহকারে অনুধাবন করতে নিজ দলের খেলোয়াড়দের প্রতি আহবান জানান প্লেসিস।
ডু প্লেসিস বলেন, ‘এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। আপনারা জানেন সামনে আমাদের আরো ম্যাচ আছে। আপনাকে মানসম্পন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে জেগে উঠতে হবে। ’
‘তিন বিভাগেই ইংল্যান্ড আমাদের চেয়ে ভাল করেছে। কেন এত ভাল দল সেটা তারা প্রমাণ করেছে এখন আমাদেরকে সামনের ম্যাচগুলোর প্রতি নজর দিতে হবে। এটা লীগ পদ্ধতির টুর্নামেন্ট। কোন ক্ষেত্রে আমরা ভুল করেছি এবং সামনে এগিয়ে যাওয়ার বিষয়টি এখন আমার কাছে গুরুত্বপূর্ণ।’
ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সুশৃংখল বোলিং আক্রমণের কারণে ডু প্লেসিসের বিশ্বাস যে তাদের এখনো অনেক কিছু করার আছে।
ইংল্যান্ড ম্যাচে প্রোটিয়া দলের সফল বোলার ছিলেন লুঙ্গি এনগিডি। দশ ওভার বোলিং করে তিন উইকেট শিকার করেন তিনি। যার মধ্যে ছিল ধ্বংসাত্মক জস বাটলারের উইকেটটিও।
আরেক পেসার কাগিসো রাবাদাও দুই উইকেট শিকোর করে নিজের মেধার পরিচয় দিয়েছেন এবং ডুপ্লেসিসের বিশ্বাস এ কারণে বাংলাদেশ চাপে থাকবে।
‘তিনি বলেন, ‘ লুঙ্গি চমৎকার এ্যাকশনে ছিল। যেভাবে সে ফিরেছে (মন্থর শুরু) সেটা ছিল খুবই সুন্দর। আপানি জানেন জস বাটলারকে আউট করা মানে সম্ভবত সে বিশ্বের সেরা স্ট্রাইক বোলার।’
পক্ষান্তরে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ২০১৫ আসরের কোয়ার্টার ফাইনাল খেলা টাইগাররা এবার আরো ভাল কিছ করতে চাইবে। তাছাড়া বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজসহ ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় মানসিকভাবে বেশ চাঙ্গা আছে বাংলাদেশ দল। এ ছাড়া এই কার্ডিফেই দক্ষিণ আফ্রিকাকে হারানোর সুখ স্মৃতিও আছে দলটির। নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে পরাজিত করা বাংলাদেশ দল এখন বিশ্বের যে কোন দলকেই হারাতে সক্ষম।
গত মঙ্গলবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পরা অধিনায়ক মাশনাফি বিন মর্তুজা এ ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
ভারতের বিপক্ষে না খেলা ওটেনিং ব্যাটসম্যান তামিম ইকবালও সুস্থ হয়ে উঠবেন ধারণা করা হচ্ছে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত