রবিবার, ২ আগস্ট ২০২৬ ০১:৫২ এএম
অবসরের আগে জাতীয় দলের হয়ে শিরোপা জিততে চান আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। তবে এই মুহূর্তে অবসরের কোনো চিন্তা নেই বলেও জানিয়েছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
চলতি মাসে ব্রাজিলে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। প্রতিযোগিতার শেষ দুই আসরেই ফাইনালে হারতে হয়েছে আর্জেন্টিনাকে। ২০১৫ ও ২০১৬ সালের দুটি ফাইনালেই পেনাল্টি শুট আউটে জয় পায় চিলি। ২০০৫ সালের অগাস্টে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর দেশের হয়ে চারটি বড় আসরের ফাইনাল খেললেও কোনো শিরোপা জিততে পারেননি ৩১ বছর বয়সী মেসি।
১৯৯৩ সালে কোপা আমেরিকাতেই শেষবার কোনো বড় প্রতিযোগিতায় শিরোপার মুখ দেখেছিল আর্জেন্টিনা। অবসরের আগে দেশকে আবারও বড় কিছু শিরোপা এনে দিতে চান বলে আর্জেন্টিনায় ফক্স স্পোর্টসকে জানান মেসি। “যেদিন আমি আর উপভোগ করব না, সেদিন থেকে আর খেলবও না। কিন্তু এই মুহূর্তে অনুশীলন করতে ও ম্যাচগুলো খেলতে আমি ভালোবাসি। ছেলেবেলায় যতটা ভালোবাসতাম ঠিক ততটাই।”
“আর্জেন্টিনার হয়ে কিছু জিতে আমি অবসর নিতে চাই। আর কিছু জেতার চেষ্টাটা আমি করে যাব।” আগামী ১৪ জুন শুরু হবে কোপা আমেরিকার এবারের আসর। আর্জেন্টিনা পরদিন তাদের প্রথম ম্যাচে খেলবে কলম্বিয়ার বিপক্ষে। ‘বি’ গ্রুপে মেসিদের অন্য দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কাতার।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত