হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর পাড় ভেঙে অর্ধশত গ্রাম প্লাবিত

bcv24 ডেস্ক    ১১:১৮ পিএম, ২০১৯-০৬-০১    516

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর পাড় ভেঙে অর্ধশত গ্রাম প্লাবিত

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর পাড় ভেঙে শিক্ষা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও জেলা শহরের অনেক এলাকায় হাঁটুপানি জমে দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে বিভিন্ন রাস্তা তলিয়ে যাওয়ায় ঈদে ঘরমুখো মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত ভারী বর্ষণ ও দমকা হাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে পানির তোড়ে মাধবপুরে উপজেলার আলাবক্স এলাকায় সোনাই নদীর পূর্বপাড়ের বেশকিছু অংশ ধ্বসে পড়েছে। এতে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন ধরনের সবজি ক্ষেতসহ ফসলের মাঠ। এছাড়াও হবিগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় মাছের ঘের তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। 

দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায়, ভারী বর্ষণের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মাধবপুর উপজেলার আলাবক্সবপুর, বহরা, কাশিমপুর, বেলাপুর, মনোহরপুর, মঙ্গলপুর, কমলাপুর, কৃষ্ণপুর, শ্রীধরপুর, মনতলাসহ অর্ধশতাধিক গ্রামের বাড়িঘরে হাঁটুপানি জমে গেছে। তালিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানসহ সবজি ক্ষেত এবং বিভিন্ন রাস্তাঘাট। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় লোকজন। 

বিশেষ করে বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে ব্যাঘাত ঘটেছে ঘরমুখো মানুষের। উপজেলার উপরূপা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাহার জানান, পানি জমে তার প্রতিষ্ঠানের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তলিয়ে গেছে অন্তত ৫০ কৃষকের সবজির বাগান। এতে কৃষকসহ স্থানীয় বাসিন্দারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সরকারি সহায়তার দাবি জানিয়েছে তারা। 

এদিকে হবিগঞ্জ শহরের বিভিন্ন রোডে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি উন্নয়নে বোর্ড কার্যালয়ের সমানের সড়ক, শায়েস্তানগর হকার্স মার্কেট, শায়েস্তাগঞ্জ আবাসিক এলাকা, শ্যামলী এলাকা, গরুর বাজার, ঘাটিয়া এলাকাসহ শহরজুড়ে বাসগুলোতে হাঁটুপানি জমেছে। এতে আসবাবপত্র নষ্ট হওয়াসহ দুর্বিসহ হয়ে উঠেছে জনজীবন। এ দুর্ভোগের কারণ হিসেবে পুরাতন খোয়াই নদীসহ বিভিন্ন ডোবা এবং নালা দখল ও অপরিকল্পিত আবাসনকে দায়ী করছেন সচেতন মহল। ঈদের ছুটিতে শহরে শপিংয়ে আসা মেডিকেল শিক্ষার্থী শাকীল হাসান ও মুবিন ঠাকুর বলেন, একটা বছর পড়ালেখার চাপে বাড়ি ফিরতে পারিনি। ঈদ উপলক্ষে ফিরেছি। তাও জলাবদ্ধতার কারণে আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারছি না। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, মনে হচ্ছে ঢাকায় ফিরে যাই।

এ ব্যাপারে পরিবেশ আন্দোলন বাপার হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটার কিপারের সভাপতি তোফাজ্জল সোহেল জানান, পুরাতন খোয়াই নদী দখল এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কুফল শহরবাসী দীর্ঘদিন ধরে ভোগ করছে। নগারিক সমাজ নিয়মিত আন্দোলন এবং প্রশাসনের লোকদের সঙ্গে যোগাযোগ করলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না কেউই। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে। শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. জহিরুল হক শাকীল জানান, জলাবদ্ধতায় ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ভেঙে শহরবাসী চলাচলে দেখা দিয়েছে দুর্ভোগ। পরিকল্পনার অভাবে সারাবছর তো দুর্ভোগ লেগেই থাকে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় উপ সহকারী প্রকৌশলী এমএল সৈকত জানান, শুনেছি সোনাই নদী পাড় ভেঙে এলাকা প্লাবিত হয়েছে। আমরা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। একই বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহানের। মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনূভা নাশতারান বলেন, আমি মৌলভীবাজারে একটি সরকারি মিটিয়ে রয়েছি। কর্মস্থলে ফিরে তালিকা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত