রবিবার, ২ আগস্ট ২০২৬ ১০:১১ এএম
‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ’—যাঁরা বাংলা সিনেমা দেখেন, তাঁরা এই সংলাপের সঙ্গে বেশ পরিচিত। ব্যবসায়ী থেকে চিত্রনায়ক হিসেবে নাম লেখানোর পর কত-কী তিনি দেখিয়েছেন। ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমায় তো হার্ট বের করার দৃশ্যে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন।
সে হিসেবে অনেকে বলেন, অনন্ত জলিলের সিনেমা মানেই অন্য রকম কিছু। নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’র শুটিংয়ে মঙ্গলবার তিনি ঢাকার অদূরে রূপগঞ্জে হাজির হন হেলিকপ্টারে চড়ে। মারপিটের দৃশ্য যেহেতু, আগে থেকেই শুটিং স্পটে তৈরি ছিলেন সহশিল্পীরা।
হঠাৎ নিরাপত্তা বাহিনীর স্পেশাল ব্রাঞ্চ ‘সোয়াত’ অফিসারের পোশাকে হেলিকপ্টারে উড়ে আসেন নায়ক অনন্ত জলিল। হেলিকপ্টার থেকে নেমেই তাণ্ডব শুরু করেন তিনি। তার নামার খবর পেয়ে সন্ত্রাসীরা গোলাগুলি শুরু করেন। অবস্থা বেগতিক দেখে হেলিকপ্টার থেকে লাফ দেন অনন্ত জলিল।
সাধারণত, চলচ্চিত্রে মারপিটের দৃশ্যে অভিনয় করেন স্টান্টম্যানরা। দেশের খুব কম নায়কই আছেন, ঝুঁকিপূর্ণ দৃশ্যে নিজেরাই অভিনয় করেন। চিত্রনায়ক অনন্ত বরাবরই ঝুঁকিপূর্ণ দৃশ্যে নিজেই অভিনয় করেন। আজও তাঁর ব্যতিক্রম হয়নি।
বলেন, ‘আমার কাছে স্টান্টম্যান ব্যবহার করা পছন্দ না। আমি মনে করি, শুটিংয়ে ঝুঁকিপূর্ণ দৃশ্যে নিজে যখন অভিনয় করব, তখন দৃশ্যের সঙ্গে একাত্ম হতে পারব। তাই আমি নিজেই এই ধরনের দৃশ্যে অভিনয় করি। এই ছবিরই একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করতে গিয়ে তো আহতও হয়েছিলাম।’
‘দিন: দ্য ডে’ ছবির শুটিং শুরুর কথা ছিল সকালে। কিন্তু বৃষ্টির কারণে ঠিক সময় শুটিং শুরু করতে পারেনি ইউনিট।
অনন্ত বলেন, ‘শুটিং ছিল মারপিটে দৃশ্যধারণ। সারা দিনের জন্য আমরা হেলিকপ্টার ভাড়া করে নিই। হেলিকপ্টার ঘিরেই পুরোটা সময় শুটিং করেছি। আমরা কোনো ধরনের আপস করিনি। শুটিংয়ের জন্য শুধু হেলিকপ্টার ভাড়াই দিয়েছি কয়েক লাখ টাকা।’
হেলিকপ্টারে অনন্ত জলিলের অ্যাকশন দৃশ্য ক্যামেরায় ধারণ করছিলেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। এর আগে ইরান ও আফগানিস্তানের সীমান্তে টানা ১৪ দিন শুটিং করেছেন। সাত দিন ধরে বাংলাদেশে চলছে দ্বিতীয় লটের শুটিং, একটানা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। রমজান মাসে তুরস্কে দুই সপ্তাহের মতো শুটিং হবে এই ছবির।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার এই ছবির বাংলাদেশ অংশের প্রযোজকও অনন্ত জলিল। ছবিতে অনন্ত জলিলের নায়িকা বর্ষা।
এই ছবির গল্প প্রসঙ্গে অনন্ত বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা-ই তুলে ধরা হবে ছবিতে।’
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত