সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১ এএম
মন্ত্রী পদমর্যাদা প্রাপ্তিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম গতকাল শনিবার বেলা ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ, সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। আতিকুল ইসলাম বলেন, মন্ত্রী পদমর্যাদা প্রাপ্তিতে ডিএনসিসির নাগরিকদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য আরো অনেক বেড়ে গেল। নাগরিক সুবিধা নিশ্চিত কল্পে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।
ঈদের ছুটিতে যারা গ্রামে যাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে মেয়র বলেন, গ্রামকে যেমন আমরা সুন্দর ও পরিচ্ছন্ন রাখি, গ্রাম থেকে শহরে ফেরার পরেও শহরটাকে তেমনি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনকালে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাইসহ ডিএনসিসির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, জলাবদ্ধতা নিরসনে ঢাকার কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত বাইপাস পাইপ ড্রেন সংযোগ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। কালশী এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত ১১৮৮ মিটার দীর্ঘ বাইপাস পাইপ ড্রেন সংযোগের জন্য ব্যয় হয় প্রায় সাড়ে ৫ কোটি টাকা।
এই উপলক্ষে আয়োজিত এক সমাবেশে মেয়র বলেন, এই পাইপ ড্রেন সংযোগের ফলে কালশী এলাকার জলাবদ্ধতা অনেকাংশেই কমে যাবে, জনদুর্ভোগ অনেক কমে যাবে, তবে এটি স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধানের জন্য এই অঞ্চলের সকল খালকে নিয়ে সমন্বিতভাবে ওয়াসাকে পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, ডিএনসিসি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয় এমন সকল স্থানে ওয়াসা এবং অন্যান্য কর্তৃপক্ষকে সাথে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মেয়র বলেন, কালশী খাল থেকে ডিএনসিসি প্রায় ৮০ ট্রাক ময়লা পরিষ্কার করেছে। খাল থেকে লেপ-তোষক, মশারি এমনকি আসবাবপত্রও উদ্ধার করা হয়েছে। কালশী এলাকার জনগণের প্রতি তিনি খালকে ডাস্টবিনে পরিণত না করা এবং যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার আহ্বান জানান।
মেয়র বলেন, ঈদের পরে ডিএনসিসি এলাকায় সকল ফুটপাত এবং রাস্তা থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযান করা হবে। জনদুর্ভোগ লাঘবে ওয়াসার মালিকানাধীন সাংবাদিক খাল ও মুসলিম বাজার খাল ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে। সমাবেশে অন্যান্যের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর আবদুর রউফ নান্নু, মোবাশ্বের চৌধুরী, সাংবাদিক আবাসিক এলাকা সমবায় সমিতির সভাপতি নুরুল হুদা, ডিএনসিসির প্রধান নিবার্হী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শরিফ উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী এনামুল কবির উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত