বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু নিউ জিল্যান্ডের

bcv24 ডেস্ক    ০১:২২ এএম, ২০১৯-০৬-০২    605


বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু নিউ জিল্যান্ডের

উইকেটে থাকা খানিকটা সুবিধা দারুণভাবে কাজে লাগিয়ে লঙ্কানদের কাঁপিয়ে দিলেন গতিময় দুই পেসার ম্যাট হেনরি, লকি ফার্গুসন। অধিনায়ক দিমুথ করুনারত্নের আদ্যন্ত ব্যাটিংয়ের পরও নিউ জিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের সর্বনিম্ন রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। শুরুর জুটির দৃঢ়তায় সেই রান পেরিয়ে বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল কেন উইলিয়ামসনের দল।

কার্ডিফে ১০ উইকেটে জিতেছে নিউ জিল্যান্ড। ১৩৭ রানের লক্ষ্য ২০৩ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে তারা।

সোফিয়া গার্ডেন্সে শনিবার টস হেরে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম বলে হেনরিকে বাউন্ডারি হাঁকান লাহিরু থিরিমান্নে। পরের বলেই লাইন মিস করে ফিরে যান এলবিডব্লিউ হয়ে। ইনিংস জুড়ে দেখা গেছে দ্রুত ফেরার এই চিত্র। আট ব্যাটসম্যান যেতে পারেননি দুই অঙ্কে।

একটু সময় কাটালে টিকে থাকা, রান বের করা খুব কঠিন ছিল না। তবে করুনারত্নে ছাড়া বাকি প্রায় সবাই ক্রিজে গিয়েই শট খেলে দলের ও নিজের বিপদ ডেকে আনেন।

কুসল পেরেরাকে ফিরিয়ে শ্রীলঙ্কার জুটি গড়ার চেষ্টা ব্যর্থ করে দেন হেনরি। পরের বলে বিদায় করেন কুসল মেন্ডিসকে। মিডল অর্ডারে ছোবল দেন ফার্গুসন। দ্রুত ফিরিয়ে দেন ধনাঞ্জয়া ডি সিলভা ও জিবন মেন্ডিসকে। ব্যাটিং ভরসা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে শূন্য রানে ফেরান কলিন ডি গ্র্যান্ডহোম।

৬০ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলটি তিন অঙ্কে যায় করুনারত্নে ও থিসারা পেরেরার জুটিতে। মিচেল স্যান্টনারকে উড়ানোর চেষ্টায় ট্রেন্ট বোল্টকে সহজ ক্যাচ দিয়ে থিসারার বিদায়ে ভাঙে ৫২ রানের জুটি। এরপর বেশি দূর এগোয়নি শ্রীলঙ্কার ইনিংস।

বিশ্বকাপে মাত্র দ্বিতীয় ও সব মিলিয়ে দ্বাদশ ব্যাটসম্যান হিসেবে অদ্যন্ত ব্যাটিংয়ের কীর্তি গড়া করুনারত্নে অপরাজিত থাকেন ৫২ রানে। তার লড়াকু ইনিংসের পরও বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। আগের সর্বনিম্ন ছিল ১৯৭৯ আসরে নটিংহ্যামে করা ১৮৯।

শেষ ব্যাটসম্যান লাসিথ মালিঙ্গাকে ফিরিয়ে সোফিয়া গার্ডেন্সে সর্বনিম্ন ১৩৬ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে দেন ফার্গুসন। ২২ রানে তিনি নেন ৩ উইকেট। আরেক পেসার হেনরি ২৯ রানে নেন ৩ উইকেট। চার বছর আগে নিউ জিল্যান্ডের বিপক্ষেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার ১৩৮ ছিল এই মাঠে সর্বনিম্ন।

ছোট পুঁজি নিয়ে একদমই লড়াই করতে পারেনি শ্রীলঙ্কা। নিউ জিল্যান্ডের উদ্বোধনী জুটিই শেষ করে দেয় ম্যাচ। বিশ্বকাপে তৃতীয় ও ওয়ানডেতে নবমবারের মতো ১০ উইকেটে কোনো ম্যাচ জেতে নিউ জিল্যান্ড। অন্যদিকে বিশ্বকাপে প্রথম ও ওয়ানডেতে ষষ্ঠবার ১০ উইকেটে হারল শ্রীলঙ্কা।

বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক মার্টিন গাপটিল শুরু থেকেই চড়াও হন বোলারদের ওপর। একটু সময় নিয়ে শট খেলতে শুরু করেন মানরোও। দ্রুত জমে যায় তাদের জুটি। সেই জুটি আর ভাঙতেই পারেনি শ্রীলঙ্কা।

৫১ বলে আট চার ও দুই ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন গাপটিল। ৪৭ বলে ৬ চার ও এক ছক্কায় ৫৮ রান করেন মানরো। তাদের ঝড়ো ব্যাটিংয়ে বিশ্বকাপে ৫০ ওভারের ম্যাচে প্রথমবারের মতো দুইশ বল বাকি থাকতে কোনো ম্যাচ হারল শ্রীলঙ্কা।

দারুণ বোলিংয়ে শুরুতে শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দেওয়া হেনরি জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা: ২৯.২ ওভারে ১৩৬ (থিরিমান্নে ৪, করুনারত্নে ৫২*, কুসল পেরেরা ২৯, কুসল মেন্ডিস ০, ধনাঞ্জয়া ৪, ম্যাথিউস ০, জিবন মেন্ডিস ১, থিসারা ২৭, উদানা ০, লাকমল ৭, মালিঙ্গা ১; হেনরি ৭-০-২৯-৩, বোল্ট ৯-০-৪৪-১, ফার্গুসন ৬.২-০-২২-৩, ডি গ্র্যান্ডহোম ২-০-১৪-১, নিশাম ৩-০-২১-১, স্যান্টনার ২-০-৫-১)

নিউ জিল্যান্ড: ১৬.১ ওভারে ১৩৭/০ (গাপটিল ৭৩*, মানরো ৫৮*; মালিঙ্গা ৫-০-৪৬-০, লাকমল ৪-০-২৮-০, উদানা ৩-০-২৪-০, থিসারা ৩-০-২৫-০, জিবন মেন্ডিস ১.১-০-১১-০)

ফল: নিউ জিল্যান্ড ১০ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ম্যাট হেনরি


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত