শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৯ এএম
নায়িকা বিদ্যা সিনহা মিম দুই বাংলার ছবিতে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। সবশেষ দর্শকরা তার অভিনীত এবং তারেক শিকদারের পরিচালনায় ‘দাগ হৃদয়ে’ ছবিটি প্রেক্ষাগৃহে দেখেছেন। ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায়। এ ছবিতে মিমের বিপরীতে অভিনয় করেন বাপ্পি চৌধুরী।
ছবিটিতে নায়িকা আঁচলও অভিনয় করেন। এবার মিম নতুন ছবির খবর দিলেন। তিনি গতকাল জানান, এরইমধ্যে নতুন একটি ছবিতে কাজ নিয়ে কথা হয়েছে। ছবির গল্পটিও আমার বেশ ভালো লেগেছে।
সব ঠিক থাকলে ঈদের পর এর কাজ শুরু করব। ছবিটি পরিচালনা করবেন অনন্য মামুন। এর বেশি কিছু এখন জানাতে চাই না। এদিকে এ ছবিতে নানা চমক থাকবে বলে আভাস দিয়েছেন এর নির্মাতা।
প্রসঙ্গত, বিদ্যা সিনহা মিম কিছুদিন আগে ‘সাপলুডু’ নামে একটি ছবির কাজ শেষ করেছেন। গোলাম সোহরাব দোদুল পরিচালিত এ ছবিতে তার বিপরীতে আরিফিন শুভকে দর্শকরা দেখতে পাবেন। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।
এ ছবিটি নিয়েও মিম আশাবাদ ব্যক্ত করে মিম বলেন, ‘সাপলুডু’ আলাদা একটি কাহিনীর ছবি। এতেও নানা চমক থাকছে। আমার বিশ্বাস ছবিটি দর্শকরা পছন্দ করবেন। এ ছাড়া মিম অনিমেষ আইচের নির্দেশনায় ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ এবং গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ছয় পর্বের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এ দু’টির মধ্যে ‘নীল দরজা’ নামের ওয়েব সিরিজে তিনি চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন। এই ওয়েব সিরিজটি অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট বায়োস্কোপে দর্শকরা দেখতে পাবেন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত