বাংলা সিনেমায় কাজ শুরু করছেন মাধুরী!

bcv24 ডেস্ক    ০২:২১ এএম, ২০১৯-০৬-০৩    627


বাংলা সিনেমায় কাজ শুরু করছেন মাধুরী!

৩০ বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত। এই লম্বা সময়ে অসংখ্য চরিত্রে অভিনয় করলেও এখনো অনেক স্বপ্নের চরিত্রে অভিনয় করতে পারেননি বলে জানিয়েছেন ৫২ বছর বয়সী এই অভিনেত্রী। পাশাপাশি বাংলা চলচ্চিত্রের প্রতিও এক ধরনের ক্ষুধা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

মাধুরী বলেন, 'বাংলা চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ আমার অনেক বছর ধরে। এর আগে বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছিল। ঋতুদার (ঋতুপর্ণা ঘোষ) সঙ্গে কথাও হয়েছিল। কিন্তু তার চলে যাওয়াটা খুব দুঃখজনক। 

এরপর অনেকেই আমাকে চিত্রনাট্য নিয়ে প্রস্তাব দিয়েছেন, কিন্তু গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় অভিনয় করা হয়নি। কারণ, আমি চাই আমার প্রথম বাংলা সিনেমাটা যেন স্মরণীয় হয়ে থাকে। এজন্য মনের মতো পরিচালক এবং গল্প জরুরি। তবে অপর্ণা সেনের ছবিতে কাজ করারও আমার খুব ইচ্ছে আছে।'

মাধুরী আরও জানান, 'একটি বাংলা ছবির ব্যাপারে কথাবার্তা অনেকদূর এগিয়েছে, তবে এখনই এ বিষয়ে বেশি কিছু বলা ঠিক হবে না। সবকিছু ঠিক হওয়ার পরই না হয় বিস্তারিত বলব।' 

মাধুরী অভিনীত সর্বশেষ ছবি 'কলঙ্ক' মুক্তি পেয়েছে গত মাসে। বর্তমানে তিনি একটি নাচের রিয়েলিটি শোর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে খবর রটেছিল, মাধুরীর বায়োপিক নির্মিত হচ্ছে। এতে মাধুরীর চরিত্রে অভিনয় করছেন আলিয়া। কিন্তু এটা নিছক গুজব বলে উড়িয়ে দিলেন এই নায়িকা। বলেন, 'কোনো বায়োপিক হচ্ছে না। এটা আমার শোনা সবচেয়ে বড় গুজব। এই খবর কোথা থেকে ছড়িয়েছে জানি না। কারণ আমি চাই-ই না কোনো বায়োপিক হোক। আমার জীবনে আরও অনেক কিছু করতে চাই। কাজেই এই গুজবে কান দেবেন না।'



রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত