শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:১০ এএম
গানের নাম ‘মিশে গেছে মন’। কলকাতা থেকে লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর, সংগীত পরিচালনা আর তাতে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ সেন। তাঁর সঙ্গে বাংলাদেশ থেকে কণ্ঠ দিয়েছেন কনা। গানটির ভিডিওচিত্র তৈরি করেছেন অস্ট্রেলিয়া থেকে আশিকুর রহমান। গত শনিবার সাউন্ডটেকের ইউটিউব চ্যানেল থেকে মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে।
তিন দেশ থেকে গানটির সমন্বয় প্রসঙ্গে কলকাতা থেকে মুঠোফোনে আকাশ সেন বলেন, ‘আমি কলকাতায় বসেই গানটি সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছি। এরপর তা বাংলাদেশে কনার কাছে পাঠিয়েছিলাম। কণা তার অংশটুকু রেকর্ড করে আমাকে পাঠায়।’
গত মার্চে অস্ট্রেলিয়ার সিডনির বোটানিক্যাল গার্ডেন এবং ডার্নিং হারবারের লোকেশনে গানটির ভিডিও ধারণ হয়। আকাশ সেন বলেন, ‘গত মার্চ মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ায় বৈশাখের অনুষ্ঠান করতে গিয়েছিলাম আমি। সেখানে আশিকুর রহমানের সঙ্গে দেখা হয়। তিনি চিত্রগ্রাহক ও চিত্র পরিচালক। গানটি শুনে কাজটি করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এভাবেই তিন দেশ থেকে প্রচেষ্টায় হয়ে গেল গান আর গানের ভিডিও।’
গানটি প্রসঙ্গে আকাশ সেন বলেন, ‘এটি আমার মনের কাছাকাছি একটি গান। সিডনির মনোরম লোকেশনে দারুণ হয়েছে গানটির ভিডিও।’
কনা বলেন, ‘মেলোডিয়াস গান এটি। সুরটা মিষ্টি। মেলোডিয়াস গান যাঁদের পছন্দ, তাঁদের কাছে ভালো লাগবে গানটি।’
‘মিশে গেছে মন’ গানের ভিডিওতে মডেল হয়েছেন অস্ট্রেলিয়াপ্রবাসী মেহের মৌরি।
এর আগে একই দলের সমন্বয়ে ‘রেশমি চুড়ি’ গানটি তৈরি হয়েছিল। ২০১৬ সালে ‘কনা ইউটিউব’ চ্যানেলে ‘রেশমি চুড়ি’ গানের ভিডিও প্রকাশিত হয়। ওই সময় গানটি দিয়ে কণা বেশ আলোচিত হন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত