রবিবার, ২ আগস্ট ২০২৬ ০১:৪৮ এএম
বর্তমান সময়ের সবচেয়ে বিস্ফোরক ব্যাটসম্যানদের একজন তিনি। ওয়ানডেতে স্ট্রাইক রেট ৯৬-এর ওপরে। সেই তিনি আবার দলের প্রয়োজনে পারেন নিজেকে গুটিয়ে রাখতে। শট খেলা সংযত রেখে তেমন ব্যাটিংয়েই আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ে রাখলেন বড় অবদান। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ডেভিড ওয়ার্নার।
বিশ্ব চ্যাম্পিয়নদের ৭ উইকেটের জয়ে অপরাজিত ৮৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন ওয়ার্নার। চোটের সঙ্গে লড়াইয়ে জিতে এই ম্যাচে খেলা বাঁহাতি ওপেনারের ১১৪ বলের ইনিংস গড়া ৮ চারে।
গত বছর কেপ টাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে এক বছরের জন্য ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটকে নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন ওয়ার্নার ও স্মিথ।
ফেরার ম্যাচে তিনটি ভালো জুটি উপহার দিয়েছেন ওয়ার্নার। নিজের সহজাত আক্রমণাত্মক ব্যাটিং ভুলে দলের প্রয়োজনে এক প্রান্ত আগলে রেখে টেনেছেন দলকে। প্রথম ৪০ বলে করেন ২০। এরপর ধীরে ধীরে বাড়িয়েছেন রানের গতি।
ছয় চারে ৭৪ বলে ছুঁয়েছিলেন ফিফটি। মূলত এক-দুই নিয়ে সচল রেখেছেন রানের চাকা। দুই অফ স্পিনার মোহাম্মদ নবি ও মুজিব উর রহমানের বিপক্ষে ছিলেন সাবলীল। লেগ স্পিনার রশিদ খানকে খেলেছেন সহজে। লম্বা বিরতির পর মাঠে নেমে ম্যাচ জেতানো ইনিংস খেলে জানান দিলেন তার ব্যাটিংয়ে মরচে ধরেনি একটুও।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত