ক্লপের মুক্তির স্বাদ

bcv24 ডেস্ক    ০২:৪৯ এএম, ২০১৯-০৬-০৩    593


ক্লপের মুক্তির স্বাদ

টানা ছয় ফাইনালে পেয়েছেন তিক্ত স্বাদ। এবার টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ জানালেন, অনুভব করছেন মুক্তির স্বাদ।

আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে শনিবার শিরোপা লড়াইয়ে টটেনহ্যামকে ২-০ গোলে হারায় লিভারপুল।

এ জয়ে ছুটল অনেক গেরো। ২০০৪-০৫ মৌসুমে পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের ১৪ বছর পর ষষ্ঠ শিরোপার স্বাদ পেলো লিভারপুল। বিভিন্ন টুর্নামেন্টে নিজের আগের ছয়টি ফাইনালে হারের পর ট্রফি উঁচিয়ে ধরলেন ক্লপও। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় জার্মানির এই কোচ জানালেন, শিরোপা জেতাটাই এখন তার কাছে গুরুত্বপূর্ণ।

“আমরা এটা জিতেছি এবং আমি শুধু উপভোগ করতে চাই। বাকি সব গুরুত্বহীন।”

“এটা মাঠে থাকা দর্শক এবং সারা বিশ্বের মানুষের জন্য। তারা আমাদের সঙ্গে আছে এবং এখন পাগলের মতো উদযাপন করছে। এবং আগামীকাল (রোববার) আমরা লিভারপুলে একসঙ্গে উদযাপন করব।”

“সত্যি বলতে আমি চাপমুক্তি অনুভব করছি। ছয়বার আমরা ছুটিতে গিয়েছি রূপার পদক নিয়ে, যেটা আসলে খুব ভালো অনুভ‚তি নয়।”

শেষ বাঁশি বাজার পর লিভারপুলের অনেকের চোখ দিয়ে ঝরতে থাকে আনন্দাশ্রæ। ক্লপ জানালেন পুরো আবহটা তাদের সবার জন্য ছিল আবেগময়।

“খেলোয়াড়রা এবং আমাদেরও অনেকে মাঠে কেঁদেছে। কেননা, এটা খুবই আবেগী ব্যাপার ছিল; অনেক বড় বিষয় ছিল।”

মৌসুমজুড়ে দারুণ খেলা টটেনহ্যামের প্রশংসা করতেও ভোলেননি ক্লপ। প্রতিপক্ষ কোচ মাওরিসিও পচেত্তিনোর মানসিক অবস্থাও বুঝছেন তিনি।

“এটা আমাদের জন্য অনেক কিছু কিন্তু সবার আগে আমার সম্ভবত বলা উচিত-টটেনহ্যাম কেমন অনুভব করছে, সেটা আমি বিশ্বের যে কারো চেয়ে বেশি জানি।”

“তারা দারুণ একটা মৌসুম পার করল। আমাদের মতো তারাও এটা জেতার যোগ্য ছিল। কিন্তু আমরা আজ রাতে সঠিক সময়ে গোল করেছি। ম্যাচ শেষে আমি পচকে (পচেত্তিনো) অকপটে বলেছি, এই বছর টটেনহ্যাম যা করল, তাতে তার আসলেই গর্বিত হওয়া উচিত।”



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত