পচেত্তিনো টটেনহ্যামে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে রাজি নন

bcv24 ডেস্ক    ০২:৫১ এএম, ২০১৯-০৬-০৩    594


পচেত্তিনো টটেনহ্যামে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে রাজি নন

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের কাছে হারের পর টটেনহ্যাম হটস্পারে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনই কথা বলাটা ‘অনেক তাড়াতাড়ি হয়ে যায়’ বলে জানিয়েছেন কোচ মাওরিসিও পচেত্তিনো।

আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় গত শনিবার শিরোপা লড়াইয়ে ২-০ গোলে হারে টটেনহ্যাম। দ্বিতীয় মিনিটে মোহামেদ সালাহর পেনাল্টি গোলে পিছিয়ে পড়ার পর পচেত্তিনোর শিষ্যরা শেষ দিকে হজম করে আরেকটি।

আগামী মৌসুমে টটেনহ্যামের দায়িত্বে থাকা নিয়ে কয়েক সপ্তাহ আগে গুঞ্জনটা উস্কে দিয়েছিলেন পচেত্তিনো নিজেই। বলেছিলেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতলে দল ছাড়তে পারেন তিনি। তবে একই সঙ্গে ইউভেন্তুসের সঙ্গে যোগাযোগের বিষয়টিও অস্বীকার করেন আর্জেন্টাইন এই কোচ।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষে ভবিষ্যৎ নিয়ে ফের প্রশ্ন উঠলে পচেত্তিনো এখনই কিছু বলতে চাননি।

“এখনই এটা নিয়ে অনেক কথা বলা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের এই হার হজম করতে হবে।”

“অবশ্যই ভবিষ্যতে এটা নিয়ে কথা বলার জন্য আমরা সময় পাব। এই ভবিষ্যৎ হতে পারে আগামি কাল, বা এরপর দিন।”

“এটা খুব বেশি কথা বলার সময় নয়। আপনি ভিন্নভাবে পরিস্থিতির ব্যাখ্যা করতে পারেন। লোকে ভিন্ন ভিন্ন কোচের সঙ্গে আমার তুলনা করতে চায় কিন্তু তারা জানে না যে আমরা ভিন্ন প্রকল্পে ভিন্ন অবস্থানে আছি। কিন্তু লোকে আরও চালাকি করে কোনো যুক্তি ছাড়াই মতামত দিতে চায়।”

২০১৪ সালে টটেনহ্যামের দায়িত্ব নেন পচেত্তিনো। তার অধীনেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলল দলটি।

“টটেনহ্যামে থাকা এই পাঁচ বছরে আমাদের প্রকল্পটি ছিল খুবই পরিষ্কার। আমাদের আকাক্সক্ষা ছিল দারুণ এবং খেলোয়াড়দের প্রতিশ্রুতি ছিল অসাধারণ-দল প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলল।”

“(ভবিষ্যৎ নিয়ে) এখন শান্ত থাকার সময়। হাওয়া পাল্টাক। নিশ্চিতভাবে আমরা কথা বলার জন্য সময় পাব।”



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত