সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৮:৩২ এএম
ভারতের উত্তরাঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) অতিক্রম করেছে। এই চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে হিটস্টোক ও পানির সংকট দেখা দিতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত শনিবার রাজস্থানের মরু শহর চুরুতে তাপমাত্রা থার্মোমিটারে ৫০.৬ ডিগ্রি সেলসিয়াসে (১২৩ ডিগ্রী ফারেনহাইট) উঠেছে। পুরো রাজস্থানেই ভয়াবহ দাবদাহ বিরাজ করছে। কয়েকটি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে।
২০১৬ সালের মে মাসে রাজস্থানের ফালোদিতে ভারতের ইতিহাসে সর্বোচ্চ ৫১ ডিগ্রি সেলসিয়াস (১২৩.৮ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়।
ভারতের আবহাওয়া বিভাগ জানায়, এক সপ্তাহ ধরে রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব,হারিয়ানা ও উত্তর প্রদেশে চলমান বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে। ইতোমধ্যে হিটস্টকে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানী নয়াদিল্লীতে দাবদাহের কারণে রেড এলার্ট জারি করা হয়েছে। এখানে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। স্থানীয়দেরকে দিনের উষ্ণ সময়ে বাইরে না বের হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এমনকি পার্বত্য রাজ্য হিমাচল প্রদেশেও দাবদাহ দেখা দিয়েছে। উনাতে তামপাত্র ৪৪.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ধনীরা গরমের হাত থেকে রক্ষা পেতে সাধারণত এখানে চলে আসেন। খাল-বিল ও নদী নালা শুকিয়ে যাচ্ছে। তাই চেন্নাই ও এর আশপাশের কয়েকটি প্রধান শহরে পানির সংকট দেখা দেয়ার আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্রে তৃষ্ণার্ত গবাদী পশু ও ফসলে পানি দিতে কৃষকদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। বিড এর বাসিন্দা রাজেশ চন্দ্রকান্ত বলেন, ‘আশপাশের গ্রাম থেকে আমাদের পানি সংগ্রহ করতে হয়। আমাদের গ্রামের জলাধারে পাানি নেই, খালবিল ও নদীনালা শুকিয়ে গেছে।’
তিনি আরো বলেন, ‘কৃষকরা শুধুমাত্র প্রতি তিন দিনে একবার তাদের গবাদীপশুকে পানি খাওয়াতে পারে।’ কৃষক রঘুনাথ টোন্ডে বলেন, পাঁচ বছরের মধ্যে ওই এলাকায় সবচেয়ে ভয়াবহ পানি সংকট দেখা দিয়েছে। তার পরিবারের সদস্য সংখ্যা সাত। টোন্ডে আরো বলেন, ‘কয়েকদিন ধরে আমাদের এখানে খাবার পানি নেই। পুরো গ্রামের জন্য প্রতি দিন দিনে একদিন আমরা একটি ট্যাংকার পাই।’ তিনি আরো বলেন, ‘আমরা আমাদের ও গবাদীপশুর জীবন নিয়ে শঙ্কিত।’
হিন্দুস্তান টাইমস পত্রিকা জানায়, পানি সংকটের কারণে বিড এর অনেক বাসিন্দা গোসল ও কাপড় ধোয়া বন্ধ করে দিয়েছে। গতমাসে গান্ধীনগর শহরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, শতকরা ৪০ ভাগ ভারতীয় এ বছর তীব্র খরার সম্মুখীন হবে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত