ট্রাম্পকে ২০ শতকের ফ্যাসিবাদীদের সঙ্গে তুলনা

bcv24 ডেস্ক    ০৩:২৯ এএম, ২০১৯-০৬-০৩    568


ট্রাম্পকে ২০ শতকের ফ্যাসিবাদীদের সঙ্গে তুলনা

সমর্থকদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের ভাষাকে ‘২০ শতকের ফ্যাসিবাদী’দের সঙ্গে তুলনা করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। ট্রাম্পের লন্ডন সফরকে সামনে রেখে অবজারভারে লেখা এক নিবন্ধে সাদিক খান ট্রাম্পকে এই আখ্যা দেন। আগামি সোমবার স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে লন্ডন সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। তিন দিনের এ সফরে রানির অতিথি হিসেবে থাকবেন তিনি। 

ট্রাম্পকে দেওয়া হবে লাল গালিচা সংবর্ধনা। এই উদ্যোগের নিন্দা জানিয়েছেন সাদিক। অবজারভারে প্রকাশিত নিবন্ধে তিনি লিখেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প হলেন ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকির ভয়াবহতম নজিরগুলোর একটি। বিশ্বজুড়ে উগ্র ডানপন্থীদের উত্থান হচ্ছে। যা আমাদের কষ্টার্জিত অধিকার ও স্বাধীনতা এবং ৭০ বছরেরও বেশি সময় ধরে উদার, গণতান্ত্রিক সমাজকে সংজ্ঞায়িত করে আসা মূল্যবোধগুলোকে হুমকির মুখে ফেলছে।’ সাদিক আরও বলেন, ‘সমর্থন আদায়ের জন্য হাঙ্গেরিতে ভিক্টর অরবান, ইতালিতে ম্যাটিও সালভিনি, ফ্রান্সে মেরিন লে পেন এবং যুক্তরাজ্যে নিজেল ফারেজ বিংশ শতাব্দীর ফ্যাসিবাদীদের মতো একই রকমের বিভেদমূলক বাঁকা উক্তিগুলোকে নতুন বিদ্বেষমূলক কায়দায় ব্যবহার করছেন। এতে তারা সফলও হচ্ছেন এবং এমন জায়গায় প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছেন, যা কয়েক বছর আগেও চিন্তা করা যেতো না।’

২০১৬ সালে সাদিক খান লন্ডনের মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্পের সঙ্গে তার বিরোধ ক্রমাগত স্পষ্ট হয়েছে। বিভিন্ন সময়ে দুইজনের মধ্যে পাল্টাপাল্টি বাদানুবাদ হতে দেখা যায়। অবজারভারে প্রকাশিত নিবন্ধে ট্রাম্প সম্পর্কে সাদিক লিখেছেন: ‘তিনি এমন এক মানুষ যিনি আমাদের শহরে সন্ত্রাসী হামলা হওয়ার পর লন্ডনবাসীর আতঙ্কের সুযোগকে কাজে লাগাতে চেয়েছিলেন।’ সাদিক খানের অভিযোগ, ট্রাম্প ব্রিটিশ উগ্র ডানপন্থী বর্ণবাদী গোষ্ঠীর টুইট ছড়িয়ে দিয়েছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে সতর্কতা দিয়ে উপস্থাপিত বৈজ্ঞানিক তথ্য-প্রমাণকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। ‘আর এখন বরিস জনসনকে সমর্থন জানিয়ে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নিয়ে হস্তক্ষেপের চেষ্টা করছেন। কারণ তিনি বিশ্বাস করেন, এর মধ্য দিয়ে নিজের বিভেদমূলক নীতি-পরিকল্পনা বাস্তবায়নের জন্য নাম্বার টেনের ভেতরে (ডাউনিং স্ট্রিট, ব্রিটিশ সরকারের দফতর) তিনি এক মিত্র খুঁজে পাবেন।’ বলেছেন লন্ডনের মেয়র।



রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত