শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৫০ এএম
টরেন্টোর আলবার্ট ক্যাম্পবেল লাইব্রেরীর অডিটরিয়ামে গত ২ জুন (রোববার) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কানাডা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কানাডা বিএনপি, মহিলা দল, ছাত্রদল নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতি ছিল লক্ষণীয়। সভায় বক্তারা স্বাধীনতার ঘোষক, বহুদলীয় রাজনীতির প্রবক্তা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, শহীদ জিয়ার সততা, দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির দেশ থেকে স্বয়ংসম্পূর্ণ দেশে রূপান্তরিত করেছিল। একদলীয় বাকশালী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় রাজনীতির সূচনা হয়েছিল। তাঁর দক্ষ ও সফল পররাষ্ট্রনীতির ফলে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাড়িয়েছিল।
জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে যে ষড়যন্ত্রের সূচনা হয়েছিল তা আজও অব্যাহত রয়েছে। গণতন্ত্র হত্যাকারী এই স্বৈরাচারী সরকারের জুলুম নির্যাতন সহ্যের মাত্রা অতিক্রম করেছে। এই লেডি হিটলার তার প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলার সাজানো রায় দিয়ে কারাগারে অন্তরীণ রেখেছে। বেগম জিয়ার রোগ মুক্তির কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
আহাদ খন্দকার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ভিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ড. জসিম উদদীন।
বিশেষ অতিথি ছিলেন মাহবুবর রব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মুমিনুল হক মিলন। বক্তব্য রাখেন রেশাদ চৌধুরী, মালিহা মনছুর, নুরুল ইসলাম, আখলাক হোসেন, মঈন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবদুল মুছবির, জাকির খান, ড. হানিফ মাহমুদ, ডা. সিরাজুল ইসলাম চৌধুরী, মলিহা মনছুর, নাজমা হক, আবুল কালাম আজাদ, নাঈম চৌধুরী, সাইদুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন সৈয়দ তপন মাহমুদ, এজাজ খাঁন, আরিফ আহমদ, মিলাদ চৌধুরী, মাহবুব চৌধুরী রনি, সাহাব উদদীন আহমদ, মোহাম্মদ মিজা্, আবদুল মান্নান, সৈয়দ সরদার, আবদুল আজিজ, শেখ আবদুল হাসিব, নাছরিন চৌধুরী, আবদুল মালেক, আবু জহির মুহম্মদ সাকিব, সনজিব রায়, খালেদ আহমদ, সালাউদিদন আহমদ, আজিজ আহমদ, আলী হোসেন, ইকবাল হোসেন, আবদুছ সাত্তার, আবদুছ ছালাম, আবদুল আজিজ।
আহমদ খন্দকার কষ্ট স্বীকার করে অনুষ্ঠানে উপস্থিত ও সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত