শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:১০ এএম
রুদ্র হকের রচনা ও চিত্রনাট্যে লিপি আইচ নির্মাণ করেছেন নাটক ‘সমুদ্রমানব’। ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘সমুদ্রমানব’। নাটকটির দুই কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন হালের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী জোভান ও প্রভা। কক্সবাজার সমুদ্র সৈকত ও এর আশেপাশের পাহাড়ি অঞ্চলে সম্প্রতি চিত্রায়িত হয় নাটকটি। আসছে ঈদে দেশ টিভিতে প্রচারিত হবে নাটকটি। সমুদ্র সৈকতে প্রতিদিনই একটা লাশ ভেসে আসছে।
স্থানীয় লোকজনের দাবি, বেওয়ারিশ প্রতিটি লাশই দেখতে একই রকম। একই মানুষ। তাকেই রোজ দিনের আলোয় ঘুরে বেড়াতে দেখা যায়। নিজেকে দাবি করে সে সমুদ্রমানব। সৈকতে আলোড়ন পড়ে যায়, তার অদ্ভুত কর্মকাণ্ডে। সমুদ্রে ঘুরতে যাওয়া প্রভা অনুসন্ধানে নামে, কে এই সমুদ্রমানব?
নাটকটি প্রসঙ্গে এর রচয়িতা রুদ্র হক বলেন, “এটি মূলত আমার কবিতা ‘বিচ রিপোর্ট’ থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। নাটকে মানুষের অন্তর্গত প্রকৃতিপ্রেমের একটি অনন্য কাহিনিভাষ্য রচিত হয়েছে। নাটকের একটি অংশে আধুনিক চিত্রকলার অন্যতম সংযোজন ইনস্টলেশন আর্ট-এর একটি পারফর্মেন্সও যুক্ত করেছি। জানিনা নির্মাতা কতটুকু সফল হয়েছেন। দর্শকই অনুপ্রাণিত হলেই আমরা স্বার্থক হবো।”
নির্মাতা লিপি আইচ বলেন, “এটা খুবই ভালো একটা কনসেপ্ট। খুব চমৎকার গল্প ছিলো। নির্মাণ করতে পেরে ভালো লেগেছে। অভিনেতারাও খুব কো-অপারেটিভ ছিলেন। প্রভা-জোভান দু’জনই বেশ ভালো করেছেন। নাটকটি ঈদেই দর্শকদের সামনে উপস্থাপন করতে পেরে বেশি ভালো লাগছে।”
নাটকটিতে জোভান-প্রভা ছাড়াও অভিনয় করেছেন-মাহবুব শাহিন, সেলিম রেজা, ফিরোজ, এক ঝাঁক শিশু ও বেশকিছু পর্যটক। টেলিহোম প্রযোজিত নাটকটি দেশ টিভিতে প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৪৫ মিনিটে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত