শিল্পী মিলার সাবেক স্বামীর ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ

bcv24 ডেস্ক    ০৮:২৪ পিএম, ২০১৯-০৬-০৩    627


শিল্পী মিলার সাবেক স্বামীর ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ

সঙ্গীতশিল্পী মিলার সাবেক স্বামী বৈমানিক এসএম পারভেজ সানজারির ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে রাজধানীর উত্তরায় মিলার সহকারী জন পিটার হালদার কিম তার ওপর অ্যাসিড নিক্ষেপ করেছেন বলে অভিযোগ পারভেজের। ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাও নেন তিনি। তবে পুলিশ বলছে, অ্যাসিড নিক্ষেপ কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরে তেমন ক্ষত বা দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। 

২০১৭ সালের মে মাসে মিলা-পারভেজ বিয়ে করেন। কয়েক মাস না যেতেই তাদের সম্পর্কে ফাটল ধরে। একপর্যায়ে তাদের ডিভোর্স হয়ে যায়। পারভেজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও করেন মিলা। এসব নিয়ে তাদের মধ্যে দ্ব›দ্ব চলে আসছে দীর্ঘদিন ধরে। অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মিলা জড়িত থাকতে পারেন বলে ধারণা করছেন পারভেজ।

পারভেজ উত্তরার ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কের ৩১ নম্বর বাড়িতে বসবাস করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় পারভেজ সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে তিনি বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। কিছুক্ষণ যাওয়ার পরই তার সাবেক স্ত্রী মিলার সহকারী জন পিটার হালদার কিম তাকে মোটরসাইকেল থামানোর সংকেত দেন। তিনি মোটরসাইকেল থামানো মাত্র পিটার অ্যাসিড ছুড়ে পালিয়ে যান। 

পারভেজের অভিযোগ, মিলার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হওয়ার পর বিভিন্ন সময় তাকে হুমকি দেন মিলা। তার ধারণা, এ অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মিলা জড়িত থাকতে পারেন।

উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, পারভেজকে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ পেয়েছেন তিনি। তবে অ্যাসিড নিক্ষেপে সাধারণত যে ধরনের ক্ষত বা দগ্ধ হয় তেমন চিহ্ন পারভেজের শরীরে নেই। এরপরও বিষয়টি খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত