শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:১০ এএম
ভারতের প্রখ্যাত অভিনেত্রী এবং সংগীতশিল্পী রুমা গুহঠাকুরতা আর নেই। কলকাতার বালিগঞ্জের নিজ বাড়িতে ৩ জুন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। রুমা গুহঠাকুরতার মৃত্যুতে ভারতের চলচ্চিত্র জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ছেলে অমিত কুমার মুম্বাই থেকে কলকাতায় ফেরার পরই তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
‘আরোগ্য নিকেতন’, ‘পলাতক’, ‘বালিকা বধূ’-র মতো হৃদয়ছোঁয়া চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আবার ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ‘৩৬ চৌরঙ্গী লেন’, ‘অমৃত কুম্ভের সন্ধানে’ ছবিতে তার অভিনয় আজও মানুষের মনে দাগ কেটে রয়েছে। ১৯৩৪ সালে কলকাতায় জন্ম হয় রুমার। বাবা সত্যেন ঘোষ এবং মা সতী ঘোষ সংস্কৃতি জগতের মানুষ ছিলেন। ১৯৫২ সালে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা কিশোর কুমারের সঙ্গে বিয়ে হয় রুমার।
১৯৫৮ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। কিশোরের সঙ্গে বিচ্ছেদের পর ১৯৬০ সালে রুমার সঙ্গে বিয়ে হয় অরূপ গুহ ঠাকুরতার। গায়িকা শ্রমণা চক্রবর্তী, অয়ন গুহ ঠাকুরতা তাদের সন্তান। অভিনেত্রী এবং গায়িকা হিসেবে সমাদৃত ছিলেন রুমা গুহঠাকুরতা। গান গেয়েছেন, ‘অমৃত কুম্ভের সন্ধানে’, ‘বাঘিনী’, ‘পলাতক’-সহ আরও বেশ কিছু বিখ্যাত ছবিতে। অভিনেত্রী হিসেবে কাজ করেছেন সত্যজিৎ রায় থেকে শুরু করে বিখ্যাত সব পরিচালকের ছবিতে। সুত্র: আন্দবাজার
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত