সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৮:১১ এএম
সুদানের খার্তুমে সেনা সদর দপ্তরের সামনে অবস্থানরত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী শক্তি প্রয়োগ করলে অন্তত পাঁচজন নিহত হয়। ডাক্তারদের একটি কমিটি এ কথা জানায়।
সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরর্স আরো জানায়, সেনা সদস্যদের হামলায় আরো তিনজন নিহত হয়েছে। ফলে প্রাণহানির মোট সংখ্যা দাঁড়ালো পাঁচজনে। এ ছাড়া আরো অনেক বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছে।
এএফপি’র একজন সংবাদদাতা জানান, বিক্ষোভস্থল থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে। এ ছাড়া রাজধানীর সড়ক জুড়ে ব্যাপক সৈন্য মোতায়েন করা হয়েছে। গত ডিসেম্বরে শুরু হওয়া বিক্ষোভে নেতৃত্ব দেয়া সুদানিজ প্রফেশনালস অ্যাসোসিয়েশন (এসপিএ) বলছে, সেনা সদরদপ্তরের বাইরে অবস্থানরতদের ছত্রভঙ্গ করতে সামরিক পরিষদ শক্তি প্রয়োগ করছে। তারা এটিকে রক্ষক্ষয়ী গণহত্যা হিসেবে উল্লেখ করে। এপ্রিলে বশিরের কর্তত্ববাদী শাসনের অবসান ঘটলেও বিক্ষোভকারীরা সেনা সদর দপ্তরের বাইরে অবস্থান নিয়ে অস্থায়ী কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করতে সামরিক পরিষদের কাছে দাবি জানিয়ে আসছিল।
এদিকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ না করার আহ্বান জানিয়ে বেসামরিক শাসকের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছে। খার্তুমে মার্কিন দূতাবাস বলছে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারী ও অন্যান্য বেসামরিক নাগরিকের ওপর হামলা চালিয়েছে যা সঠিক নয় এবং তা অবশ্যই বন্ধ করতে হবে। অন্যদিকে এর আগে ক্ষমতাসীন সামরিক পরিষদ ও বিক্ষোভের নেতাদের মধ্যে চলা আলোচনা ভেঙে গেছে।
কারণ, অস্থায়ী সংস্থা প্রধান সামরিক নাকি বেসামরিক কেউ হবেন এ নিয়ে উভয়পক্ষে মতৈক্য হয়নি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত