সিরিয়ার আজাজে গাড়িবোমা হামলা : নিহত ১৭

bcv24 ডেস্ক    ০৮:৪৮ পিএম, ২০১৯-০৬-০৩    564


সিরিয়ার আজাজে গাড়িবোমা হামলা : নিহত ১৭

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী অধিকৃত একটি নগরীর ব্যস্ততম মার্কেট ও মসজিদে কাছে গত রোববার এক গাড়ি বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আজাজে এই বেস্ফারণের ঘটনায় নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। 

এই হামলায় ২০ জনের বেশি লোক আহত হয়েছে। অবজারভেটরির প্রধান রামি আবদুল রহমান বলেন, ‘বিস্ফোরণের সময় অনেক মানুষ মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছিলেন।’ স্থানীয় হাসপাতালের চিকিৎসক জিহাদ বেরো বলেন, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে নিকটস্থ একটি মার্কেট থেকে মানুষ জামাকাপড়, জুতা ও অন্যান্য উপহার সামগ্রী কিনছিল। জিহাদ বলেন, ‘হাসপাতালে জরুরি কক্ষগুলো পূর্ণ হয়ে গেছে। আমলা লাশগুলোকে মাটিতে রেখেছি।’ 

তিনি আরো বলেন, ‘ঈদ-উল-ফিতর উৎসবের আগে এটি সত্যিই একটি মর্মান্তিক ঘটনা।’ স্থানীয় বাসিন্দা আবু ইউসুফ বলেন, বিস্ফোরণে আশপাশের দোকানগুলোতে আগুন ধরে গেছে। তিনি বলেন, ‘এই বিস্ফোরণে মারাত্মক ক্ষতি হয়েছে। অন্তত ছয়টি দোকান পুড়ে গেছে।’ কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। 

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় নগরী রাকায় একই ধরনের বিস্ফোরণে ১০ জন নিহত ও ২০ জন আহত হওয়ার একদিন পর সর্বশেষ এই হামলা চালানো হল। উল্লেখ্য, ২০১৬ সালে তুরস্ক অপারেশন ইউফ্রেটিস শিল্ড শুরু করে এবং আজাজসহ সিরিয়ার উত্তরাঞ্চলের ২ হাজারের বেশি স্কয়ার কিলোমিটার এলাকা থেকে ইসলামিক স্টেট জিহাদিদের হটিয়ে তা দখল করে নেয়। এই এলাকায় কুর্দিদের আগ্রাসন ঠেকাতেই এ অভিযান চালানো হয়।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত